শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan s rakhi sister aka actor pulkit samrat s ex wife shweta rohira met with a road accident

বিনোদন | ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সলমনের 'বোন', ভাঙল হাড়, ঠোঁট কেটে দু'টুকরো

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: তাঁকে বোন বলে ডাকেন সলমন খান। প্রতি বছর নিয়ম করে তাঁর থেকে রাখিও পরেন 'ভাইজান'। সেই অভিনেত্রী শ্বেতা রোহিরা-ই এবার গুরুতর পথ দুর্ঘটনার শিকার। রাস্তা দিয়ে ট্রাফিক আইন মেনেই হাঁটছিলেন তিনি, এমন সময় আচমকা তাঁকে সজোরে ধাক্কা মারে তীব্র গতিতে ছুটে চলা একটি বাইক। পরমুহূর্তেই প্রায় উড়ে গিয়ে সশব্দে রাস্তায় পড়েন শ্বেতা!

 

এইমুহুর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন শ্বেতা। সেখান থেকেই নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে এই দুর্ঘটনার খবর তিনি জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে খানিক ক্ষতবিক্ষত তাঁর মুখ, অল্প জড়ানো ব্যান্ডেজ। স্লিংয়ে ঝোলানো হাত এবং ব্যান্ডেজ মোড়া পা-ও এড়াচ্ছে না‌নজর। ঠোঁট কেটে যে ফালাফালা হয়ে গিয়েছিল, তা তাঁর ঠোঁটের উপর আড়াআড়িভাবে সেলাই করা দেখলেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। 

 

সমাজমাধ্যমে সেই দুর্ঘটনার দিনের বিবরণ খানিক মজা করেই দিয়েছেন অভিনেত্রী, " হয়তো একদিন আপনি 'কল হো না হো' গানের সুর ভাঁজতে ভাঁজতে পরিকল্পনা এঁটেছেন সারাদিনটি কীভাবে সামলাবেন। অন্যদিকে জীবন হাসতে হাসতে আপনার দিকে পাঠিয়ে দিল দুরন্ত গতিতে ছুটতে থাকা একটি বাইক... গুরতর চোট, একাধিক ভাঙা হাড় নিয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকাটা মোটেই আমার পরিকল্পনায় ছিল না। তবে ওই যে জীবন...সে মাঝেমধ্যে আপনাকে নাড়িয়ে, ঝাঁকিয়ে দেয় আচমকা। তা ভাঙতে নয় বরং আরও শক্ত করে তুলতে। আসলে, কোনওকিছু ভাঙলে তবেই না নতুন কিছু শুরু হবে। " শ্বেতার পোস্ট থেকেই পরিস্কার, এত বড় দুর্ঘটনার পরেও আশা হারাচ্ছেন না তিনি। বরং তৈরি হচ্ছেন ভবিষ্যতের জন্য। জীবন উপভোগের স্বপ্নে আজও তিনি বুঁদ, যা দেখে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া।

 

উল্লেখ্য, ২০১৪ সালে অভিনেতা পন্থির সম্রাটের সঙ্গে চার হাত এক করেছিলেন শ্বেতা। এক বছর পরেই অর্থাৎ ২০১৫-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। সেইসময় শ্বেতা ও পুলকিত পরস্পরের প্রতি এনেছিলেন একাধিক অভিযোগ। মন শোনা গিয়েছিল অভিনেত্রী গ্রামে গৌতমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কিন্তু যার জেরে শ্বেতার সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া