শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | কাজ নেই গোবিন্দার, সময় কাটাতে নতুন সম্পর্কে? বিস্ফোরক সুনীতা আর কী বললেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৯ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৩Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: দীর্ঘদিন একটানা বহু সিনেমাতে অভিনয় করেছিলেন গোবিন্দা। একটা সময় ছিল যখন বলিউড ইন্ডাস্ট্রিতে তিনিই ছিলেন 'হিরো নাম্বার ওয়ান'। নাচ, অভিনয় থেকে কৌতুক, অ্যাকশন তাঁকে টেক্কা দেওয়ার মতো অভিনেতা খুব কমই ছিলেন। বহু বছর ধরে কেরিয়ারের শীর্ষে থাকা সেই নায়কই সিনেমার জগৎ থেকে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকেন। আর এই নিয়েই এবার বিস্ফোরক মন্তব্য করলেন গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। 

কখনও বলিউড সম্পর্কে কটাক্ষ, কখনও বা গোবিন্দার সঙ্গে সম্পর্ক, মন খুলে কথা কথা বলতে কখনও দ্বিধাবোধ করেন না সুনীতা আহুজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দার কাজ না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মন্তব্য করেন অভিনেত্রার স্ত্রী। 

সুনীতা জানান যে সারা জীবন স্বামী-সন্তানদের দেখভাল করার পর এবার তিনি নিজের কেরিয়ার চান। তাঁর কথায়, "১৯৮৬ সালে আমি তান-বদন ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব পেয়েছিলাম। ছবিটি আমার জামাইবাবুর ছিল। আমি তখন এতটা পরিশ্রম করতে চাইনি। তাই ছবিটি খুশবু পেয়ে যায়। তখন আমার মাকে দেখতে হত, পরিবার সামলাতে হত এবং বিয়ে করে গৃহিণী হওয়াই আমার লক্ষ্য ছিল। আসলে আমি কেরিয়ার নিয়ে সেভাবে কখনও ভাবিনি। কিন্তু এখন আমার চিন্তা-ভাবনা বদলেছে। ৫০ বছরেও কেউ কাজ করা শুরু করতে পারেন।"

এক সময়ে গোবিন্দার কাজে ম্যানেজারের দায়িত্ব সামলাতেন সুনীতা। কিন্তু দু' বছরের বেশি সময় ধরে কাজ নেই অভিনেতার। সেই প্রসঙ্গেই সুনীতা বলেন, "আমি গোবিন্দার কাজ সামলাতাম, কিন্তু ও দু'বছর কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই আমি এখন নিজের জন্য কিছু করতে চাই। আমার একাকী বোধ হয়। তাই ব্যস্ত হতে চাই। টিভিতে কমেডি শো-তে বিচারক কাজ খুঁজছি।"

শুধু তাই নয়, নায়কের স্ত্রী হয়ে কীভাবে জীবন কাটিয়েছেন তা নিয়েও মন্তব্য করেন সুনীতা। তাঁর কথায়, "অভিনেতার স্ত্রী হলে কখনও এখানে, কখনও ওখানে সম্পর্কের গুঞ্জন বুকে পাথর রেখে শুনতে হয়। তবে উনি এক নাগাড়ে কাজ করতেন। তাই অন্য সম্পর্কে জড়ানোর সময়ই পেতেন না। কিন্তু এখন কাজ করা বন্ধ করে দিয়েছেন। তাই এখন না কোনও সম্পর্কে জড়িয়ে পড়েন তা নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগি। ৬০ বছরে পর মানুষের মতিভ্রম হয়।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া