শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | নায়িকার নাভিতে চিমটি কাটা নিয়ে বিস্ফোরক সিদ্ধার্থ, মৃত্যুভয়কে হেলায় সরিয়ে ভক্তদের মাঝে সলমন

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জানুয়ারী ২০২৫ ২০ : ৫৬Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই:

 

সত্যি সিকন্দর!

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার 'টাইগার'কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে। মাজমাধ্যমে সলমনের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছে তারা। সলমনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের বিবাদ অনেক বছরের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ স্বরূপই বিষ্ণোই  দল তাঁকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছে। এসব সত্বেও শুটিংয়ের কাজ সমানতালে চালিয়ে যাচ্ছেন সলমন। তবে অবশ্যই কড়া নিরাপত্তা বেষ্টনীতে। এবার যেমন মুম্বই রেল স্টেশনে সিকন্দ -এর শুট করছিলেন ভাইজান। গভীর রাত হলেও সলমনের এক ঝলক পাওয়ার জন্য স্টেশন উপচে পড়েছিল ভিড়ে। ভক্তদের নিরাশ করেননি সলমন। নিরাপত্তারক্ষীদের সরিয়ে গটগট করে ভক্তদের প্রায় মাঝে উপস্থিত হয়ে তাঁদের উদ্দেশ্যে হাত নাড়ান, অভিবাদন গ্রহণ করেন। সলমনের সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছেন নেটপাড়ায়। তারকা-অভিনেতার নির্ভয় মেজাজ দেখে যারপরনাই মুগ্ধ নেটিজেনরা। 


খোলাখুলি সিদ্ধার্থ 

হায়দরাবাদ লিটারারি ফেস্টিভ্যালে এক আলোচনায় ছবি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনার ফাঁকে সিদ্ধার্থ জানান, বর্তমানে তিনি যে সারির তারকা সেই তুলনায় অনেক বড় তারকা হতে পারতেন যদি না বিশেষ ধরনের কিছু ছবির প্রস্তাব তিনি ফেরাতেন।  তা কেন সেসব লোভনীয় ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন ‘রং দে বসন্তী’ ছবিখ্যাত এই অভিনেতা? সে জবাব-ও দিয়েছেন তিনি। দক্ষিণী তারকার কথায়, “আমার কাছে এমন বহু ছবির প্রস্তাব এসেছিল, চিত্রনাট্যের খাটিয়ে যেখানে নায়িকাকে চড় মারতে হতো, তাঁর নাভিতে চিমটি কাটতে হতো। তারপর দেখানো হতো, একজন মেয়েকে বলছি তাঁর কী কী করা উচিত আর কী কী নয়...ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি সেসব করিনি, যা বিশ্বাস করি না।" এরপর নিজের বাছাই করা ছবি ও কেরিয়ারের প্রতি সৎ থাকার যে তাঁর গর্ব রয়েছে সেকথাও জানালেন সিদ্ধার্থ। তিনি জানান, তাঁর ২০ বছরের কেরিয়ারে এমন সব ছবিতে নায়ক সেজেছেন তিনি যা তথাকথিত মূলধারার ছবির নায়কদের চরিত্রের সঙ্গে একেবারেই যায় না। 

 

কাজ যেখানে, পরিবার নয় সেখানে

 
দেশের অন্যতম শক্তিশালী ও খ্যাতনামা অভিনেতা শাহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর। অভিনেতার মা নীলিমা আজমের প্রতিভা সম্পর্কে অবগত বলিউড।  বাবার পরিচালনায় যেমন মৌসম ছবিতে কাজ করেছিলেন শাহিদ, তেমন তাঁর সঙ্গে শানদার, জার্সি-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শাহিদ। 'জার্সি'তে বাবা-ছেলের রসায়ন দারুণ প্রশংসিত হয়েছিল দর্শক ও সমালোচক দুই মহলেই।  তবে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি করার ব্যাপারে তাঁর যে আগ্রহ থাকে না, তা স্পষ্ট করে দিলেন শাহিদ! শাহিদের মতে, " পরিবারের সঙ্গে কাজ করা উচিত-ই নয়। কারণ এই দু'তো বিষয় একসঙ্গে চলে এলে মুশকিল হবেই। বিষয়টি জটিল হয়ে যায়। আমি পরিবারের সদস্যদের সঙ্গে ক্যা করতে চাই না স্রেফ এই কারণে যদি এমন কিছু বলে ফেলি, যা তাঁদের মনঃপুত না হয় তাহলে তাঁরা ক্ষুণ্ণ হবেন। সমস্যা বাড়বে। তার থেকে একসঙ্গে কাজ না করে ভাল।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া