শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫২Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবির শুটিং নিয়ে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইর্স্টান ইন্ডিয়া সঙ্গে পরিচালকের জোর সমস্যা দেখা দিয়েছিল। এরপরেই গুঞ্জন ওঠে, ফেডারেশন কৌশিককে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে! শোনা যাচ্ছে, আগামী ২৭ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে কৌশিকের নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা। সেই মতো সেখানে ইউনিটের পৌঁছে যাওয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশনের সঙ্গে কলাকুশলী সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছিল বলে খবর। এবার সে সমস্যা পুরোপুরি মিটল। নতুন ছবির শুটিং শুরু করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। আর একথা নিজেই সমাজমাধ্যমে ঘোষণা করলেন কৌশিক স্বয়ং।
প্রসঙ্গত, গত বছর টলিপাড়ার পরিচালক বনাম ফেডারেশন তরজা চরমে উঠেছিল। ফেডারেশনের নীতি নির্ধারণ সংক্রান্ত একাধিক বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাময়িক কর্মবিরতির পথে হেঁটেছিলেন পরিচালকেরা। পরিচালকদের সমর্থনে সেই সময় জোর গলায় মুখ খুলেছিলেন কৌশিক। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সমস্যার কথা কৌশিকের ছবি ঘিরে স্বীকার করে নিয়েছিলেন। তবে এবার সেসব সমস্যা মিটেছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন কৌশিক। সেখানে তাঁকে একটি 'ভাল খবর' বলতে শোনা গেল, “আপনারা নিশ্চয়ই জানেন, কিছু কারণে আমাদের নতুন ছবির শুটিং পিছিয়ে গিয়েছিল। সে সমস্যা মিটেছে। ফেডারেশন এবং টেকনিশিয়ান গিল্ডের কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনায় এই সমস্যার সমাধান হয়েছে। আমাদের নতুন ছবির কাজ শুরু হতে চলেছে।”
কৌশিক আরও বলেন, “এই সমাধান সূত্র খুঁজতে গিয়ে একটি ব্যাপার লক্ষ্য করলাম যে আমার আগের বলা দু'একটি কথায় খুব দুঃখ পেয়েছিলেন কয়েকজন টেকনিশিয়ান। তাঁরা অভিমান করেছিলেন। এবং সেকথা তাঁরা আমাকে জানিয়েওছিলেন। আমিও তাঁদের বোঝানোর চেষ্টা করলাম কোন কারণে, কী পরিপ্রেক্ষিতে সেইসব মন্তব্য করেছিলাম। তাঁরা বুঝতে পেরেছেন। ফলে তাঁদের ও আমাদের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি যা ছিল, তা সমস্ত মিটে গিয়েছে। তাই, এটা বলতেও আনন্দ লাগছে বাংলা সেরা সেরা টেকনিশিয়ান ও কলাকুশলীরা যাঁরা রয়েছেন, তাঁদের সবাইকে নিয়েই এই নতুন ছবির কাজ শুরু করতে চলেছি। আর এটাই কিন্তু এই বছরের প্রথম বাংলা ছবির শুটিং। একজন সিনিয়র পরিচালক হিসাবে চাই এই বছর প্রচুর বাংলা ছবি তৈরি হোক, উন্নতি হোক ইন্ডাস্ট্রির, সমৃদ্ধ হোক ইন্ডাস্ট্রি।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি