সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মহমেডানের কোচের পদ থেকে ইস্তফা চের্নিশভের, বড়সড় বার্তায় কর্তাদের দিকে অভিযোগের তীর

Sampurna Chakraborty | ২৯ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: মহমেডানের ডামাডোল পরিস্থিতি ক্রমশ বাড়ছে। শনিবার মোহনবাগানের সঙ্গে মিনি ডার্বি। তার আগে মহমেডান স্পোর্টিং‌য়ের কোচের পদ থেকে ইস্তফা দিলেন আন্দ্রে চের্নিশভ।‌ সকাল থেকেই রুশ কোচের পদত্যাগের কথা কানাঘুষো শোনা যাচ্ছিল। দুপুর গড়াতেই খবরে সিলমোহর পড়ে। মহমেডানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন চের্নিশভ। বুধবার টিম হোটেলও ছেড়ে দেন। শোনা যাচ্ছে, এদিনই ফিরে যেতে পারেন রাশিয়ায়। তবে দুপুরে তাঁর সঙ্গে বৈঠকে বসতে পারেন বাঙ্কারহিল এবং শ্রাচীর কর্তারা। তাঁকে পদত্যাগ প্রত্যাহারের অনুরোধ করা হতে পারে। মাত্র দু'দিন পর মোহনবাগানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কোচের পদত্যাগে মহমেডানের পরিস্থিতি আরও জটিল হবে। 

তিন মাসের বেতন না পেয়ে শেষপর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিলেন চের্নিশভ। সমর্থকদের উদ্দেশে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বড়সড় পোস্ট করেন রুশ কোচ। সেখানে মহমেডান কর্তাদের দিকে আঙুল তোলেন। চের্নিশভ লেখেন, 'আজকের দিনটা আমার জন্য খুবই দুঃখের। আমি মহমেডানের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি। ক্লাব চুক্তির নিয়মভঙ্গ করায় আমি চুক্তি ভাঙতে বাধ্য হলাম। পরিস্থিতির চাপে এই সিদ্ধান্ত নিতে হল। আমার কোচিং জীবনে এটা সবচেয়ে কঠিন এবং দুঃখজনক সিদ্ধান্ত। আমি ক্লাব, প্লেয়ারদের, স্টাফ এবং সমর্থকদের ভালবাসি। আমরা একসঙ্গে কঠিন সময় অতিক্রম করেছি। আমরা ঝগড়া করেছি, আবার এক হয়েছি। আমরা হেরেছি, জিতেছি। আমরা একসঙ্গে আই লিগ জিতেছি। এটা ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরকাল থেকে যাবে। আমরা আইএসএলের যোগ্যতা অর্জন করেছি। আমাদের কাজটা কঠিন ছিল। আমাদের নিয়ে সমালোচনা হয়েছে। তবে সমর্থকরা সবসময় আমার এবং দলের পাশে থেকেছে। আমি শক্তিশালী দল করতে চেয়েছিলাম। যাতে ভবিষ্যতে আমরা খেতাবের জন্য লড়তে পারি। কিন্তু আমাকে নিজের পদ ছাড়তে হচ্ছে। আমি পেশাদার কোচ। আমি ভাল রেজাল্ট দিতে এই দেশে এসেছি। তবে আমার চুক্তি মানা উচিত ক্লাবের। পেশাদার হিসেবে তিন মাসের বেতন ছাড়া কাজ করা সম্ভব নয়। এবার আমি সেই সমস্যাগুলো নিয়ে কথা বলব যা আমাকে, প্লেয়ারদের, কোচদের সম্মুখীন হতে হয়েছে। আমি কঠিন পরিস্থিতিতে কখনও ভয় পাইনি। সবসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। তবে এইভাবে চলতে পারে না। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি। সব দায় ক্লাব ম্যানেজমেন্টের। যারা চুক্তির নিয়ম মানেনি।' সোশ্যাল মিডিয়ায় এই বিবৃতির পর আর সাদা কালোর কোচ হিসেবে ফেরার জায়গা কার্যত নেই চের্নিশভের। আসন্ন মিনি ডার্বিতে কোচের ভূমিকায় দেখা যেতে পরে মেহরাজকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া