সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের প্রেম নতুন নয়। বহু যুগ ধরে চলে আসছে। ভারত, পাকিস্তান সব দেশেই এক চিত্র। রবি শাস্ত্রী থেকে শুরু করে ইমরান খান, বর্তমানে বিরাট কোহলি, কেএল রাহুল। বলিউডের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক চিরকালীন। সম্প্রতি এই নিয়ে সরব হলেন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। একটি শোয়ে যোগ দিয়ে তাঁদের বিরুদ্ধে এই অভিযোগের প্রসঙ্গে মন্তব্য করেন পাক ক্রিকেটার। পাকিস্তানের অভিনেত্রী এবং টিকটকারদের অভিযোগ, ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় তাঁদের মেসেজ করে। এই প্রসঙ্গে শোয়ে শাদাবকে প্রশ্ন করা হয়। অ্যাঙ্কর জিজ্ঞেস করেন, 'সত্যিই কি ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এবং টিকটকারদের বার্তা পাঠায়? নাকি শুধুই ভুয়ো দাবি?' তাঁর উত্তরে শাদাব বলেন, 'যদি কোনও ক্রিকেটার অভিনেত্রী বা টিকটকারদের মেসেজ পাঠায়, তাতে কোনও ভুল নেই। যদি অভিনেত্রীদের ভাল না লাগে, তাহলে তাঁরা তার উত্তর দেবে না।'
মুখের ওপর যোগ্য জবাব দেন পাক ক্রিকেটার। এখানেই থামেননি। শাদাব বলেন, দুই হাতে তালি বাজে। অভিনেত্রীরা মেসেজের উত্তর না দিলে বিষয়টি সেখানেই থেমে যাবে। পাশাপাশি পাকিস্তানের ক্রিকেটার দাবি করেন, অনেক ক্ষেত্রেই বিষয়টি বাড়িয়ে বলেন অভিনেত্রীরা। শাদাব বলেন, 'অভিনেত্রীরা মেসেজের উত্তর না দিলে, তাঁরা আর কোনও মেসেজ পাবে না। কিন্তু উত্তর দেওয়ার পর পাল্টা উত্তরের অপেক্ষা করার পাশাপাশি এই অভিযোগ করার কোনও মানে হয় না। আমি কয়েকজন অভিনেত্রীর ভিডিও দেখেছি। তাঁরা অনেক কিছু দাবি করে। কিন্তু সব ক্ষেত্রে সেটা সত্যি হয় না। অনেক সময় বাড়িয়ে বলা হয়।' পাকিস্তানের ক্রিকেটার মনে করেন, কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন নজরে আসতে এই সমস্ত কীর্তিকলাপ করেন অভিনেত্রীরা। নির্দিষ্ট কারোর নাম না করেই এই কথাগুলো বলেন শাদাব। সম্প্রতি শাহ তাজ খান নামক একজন টিকটকার দাবি করেন, তাঁর সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারের বন্ধুত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা বার্তা বিনিময় করেছে। পাকিস্তানের অভিনেত্রী মোমিনা ইকবাল এবং নওয়াল সাঈদও জানান, পাকিস্তানের ক্রিকেটাররা তাঁদের নিয়মিত মেসেজ করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি