রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: রাজকোটে সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু রাজার মতো খেলতে পারেনি সূর্যকুমার যাদবরা। সিরিজে ব্যবধান কমানোর পাশাপাশি টিকে থাকে ইংল্যান্ড। ভারত অধিনায়কের দাবি, ম্যাচ তাঁদের হাতের মুঠোয় ছিল। কিন্তু ইংল্যান্ডের একজন বোলার পার্থক্য গড়ে দিয়েছে। প্রশংসা করেন আদিল রশিদের। দাবি, তাঁর বোলিং পার্থক্য গড়ে দিয়েছে। চার ওভারে ১৫ রান দিয়ে এক উইকেট তুলে নেন ইংল্যান্ডের স্পিনার। সেই উইকেট সবচেয়ে ছন্দে থাকা তিলক বর্মার। পাশাপাশি তাঁর কৃপণ বোলিং ভারতের রান তোলার গতিকে মন্থর করে দেয়। সূর্যকুমার বলেন, 'আমার মনে হয়েছিল পরের দিকে শিশির পড়বে। আমার মতে, হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল ব্যাট করার সময় ম্যাচ আমাদের হাতেই ছিল। আদিল রশিদের কৃতিত্ব প্রাপ্য। ও খুব ভাল বল করেছে। সেই কারণেই ও বিশ্বমানের বোলার। ও আমাদের স্ট্রাইক রোটেট করতে দেয়নি। আমার মনে হয়, সবসময় টি-২০ ম্যাচ থেকে কিছু শেখা যায়। ব্যাটিংয়ের দিক থেকে আমরাও কিছু শিখলাম। ড্রয়িং বোর্ডে ফিরতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে।'
শুরুতে ফিল সল্টের উইকেট হারালেও দলকে ভালই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বেন ডাকেট এবং জস বাটলার। একটা সময় ২ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ৮৩। সেখান থেকে ১২৭ রানে ৮ উইকেট হারায়। দ্রুত উইকেট হারানো নিয়ে চিন্তিত বাটলার। তবে লোয়ার অর্ডারের ব্যাটারদের প্রশংসা করেন। পাশাপাশি প্রয়োজনে জ্বলে ওঠার জন্য বোলারদেরও বাহবা দেন। বাটলার বলেন, 'আমার মতে, উইকেট একটু আলাদা ছিল। ডাকেট ভাল খেলেছে। আমরা নিয়মিত উইকেট হারাই। তাতে আমরা খুবই হতাশ। তবে রশিদ এবং উডকে কৃতিত্ব দিতে হবে। ওদের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ। সেটাই পার্থক্য গড়ে দিয়েছে। বোলাররাও ভাল বল করেছে। নিজেদের দক্ষতার পরিচিত দেয়। উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে। রশিদ আমাদের দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওকে দলে পেয়ে আমরা ভাগ্যবান। ওর বোলিংয়ে বৈচিত্র আছে।' প্রসঙ্গত, ১৮তম ওভারে আউট হন লিয়াম লিভিংস্টোন। শেষ উইকেটে আদিল রশিদ এবং মার্ক উড ২১ রান যোগ করেন। এটাই শেষপর্যন্ত দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি