রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সেরা বোলিং, তবে আরও উন্নতির জায়গা আছে, জানালেন রহস্য স্পিনার

Sampurna Chakraborty | ২৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৯Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ তে বরুণ চক্রবর্তীর পাঁচ উইকেট দলের জয়ে কাজে লাগেনি। তবে নিজের বোলিংয়ে খুশি টিম ইন্ডিয়ার রহস্য স্পিনার। ভারত হারলেও ম্যাচের সেরা হন কেকেআরের তারকা। ম্যাচ শেষে বরুণ বলেন, 'এই ম্যাচ জিততে না পারায় দুঃখিত। তবে টি-২০ ক্রিকেট এমনই। আমাদের এগিয়ে যেতে হবে। অবশ্যই দেশের হয়ে খেলার সময় কিছু দায়িত্ব, দায়বদ্ধতা থাকে। সবাই জয়ের আশা করে।' ২৪ রানে ৫ উইকেট তুলে নেন বরুণ। জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-২০ তে এটাই তাঁর সেরা বোলিং। তবে তিনি মনে করেন, এখনও উন্নতির অনেক জায়গা আছে। নিজের বোলিং আরও ধারাল করতে, ফ্লিপার রপ্ত করার চেষ্টা করছেন। বরুণ বলেন, 'আমি ফ্লিপার রপ্ত করার চেষ্টা করছি। ঠিকঠাকই হচ্ছে। এই মঞ্চে এবং পর্যায় এটাই আমার সেরা বোলিং। তবে আরও উন্নতির অবকাশ রয়েছে।' 

প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ইংল্যান্ড। মনে হয়েছিল, রাজকোটের ব্যাটিং উইকেটে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যাবে ভারত। কিন্তু নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে থামে টিম ইন্ডিয়া। ২৬ রানে হারে। ব্যবধান কমিয়ে ২-১ করে ইংল্যান্ড। চার ওভারে ইংল্যান্ডের ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন বরুণ। টি-২০ ক্রিকেটে দ্বিতীয়বার পাঁচ উইকেট পান কেকেআরের রহস্য স্পিনার। কলকাতা এবং চেন্নাইয়ে সিরিজের প্রথম দুটো ম্যাচ জেতে ভারত। শুক্রবার পুনেতে চতুর্থ ম্যাচ। ২ ফেব্রুয়ারি মুম্বইয়ে সিরিজের শেষ ম্যাচ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটে একদিনের ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে উড়ে যাবে ভারতীয় দল। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া