সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হিজাজির পর ক্লেইটন, মুম্বই ম্যাচের আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে

Sampurna Chakraborty | ২৯ জানুয়ারী ২০২৫ ১৫ : ১১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের খারাপ সময়ের যেন শেষ নেই। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয়ে ফিরেছে লাল হলুদ। নতুন উদ্যমে মুম্বই ম্যাচে নামার কথা বলেছিলেন অস্কার ব্রুজো। কেরল ম্যাচে নামার আগে জানান, তাঁর দলের হাসপাতাল ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিন্তু আবার নতুন করে চোট সমস্যা ইস্টবেঙ্গল শিবিরে। যা মুম্বই ম্যাচের আগে বড় ধাক্কা। মঙ্গলবার প্র্যাকটিসে ডান হাঁটুতে গুরুতর চোট পান হিজাজি মাহের। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাপোর্ট স্টাফের একজনের সাহায্য খোঁড়াতে খোঁড়াতে ড্রেসিংরুমে প্রবেশ করেন লাল হলুদ রক্ষণের অন্যতম ভরসা। শোনা যায় ড্রেসিংরুমে কেঁদে ফেলেছিলেন হিজাজি।‌ চোট এতটাই গুরুতর যে নিজে বাইরে হেঁটে এসে গাড়িতে উঠেতে পারেননি। গাড়ি ভেতরে ঢোকাতে হয়। খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে ওঠেন। বুধবার সকালে তাঁর এমআরআই হবে। তারপরই চোটের গুরুত্ব বোঝা যাবে। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে, বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে হিজাজিকে।

ঘটনায় চূড়ান্ত হতাশ ইস্টবেঙ্গল কোচ। প্র্যাকটিস শেষে মাঠ ছাড়ার সময় বলেন, 'আমার আর কিছু বলার নেই। এইসব দেখে আমি ক্লান্ত। আমি জানি না এর শেষ কোথায়।' হারের হ্যাটট্রিকের পর সদ্য ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল। শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। চোটের জন্য আনোয়ার আলি নেই। ফিরতে অন্তত আরও এক সপ্তাহ। তারমধ্যে হিজাজির চোট চিন্তা বাড়াল অস্কারের। এখানেই শেষ হয়। গোদের ওপর বিষফোঁড়া ক্লেইটন‌ সিলভার চোট। কেরল ম্যাচে ৯০ মিনিট মাঠে ছিলেন। কিন্তু কুঁচকিতে চোট পান ব্রাজিলীয় স্ট্রাইকার। স্ক্যান করানো হয়েছিল। মঙ্গলবার রিপোর্ট আসে। শোনা যাচ্ছে, চোট যথেষ্ট গুরুতর। বাকি মরশুম থেকে ছিটকে যেতে পারেন ক্লেইটন। আইএসএলের পর রয়েছে সুপার কাপ। এএফসি কাপের ম্যাচ আছে। এই অবস্থায় ক্লেইটন‌ ছিটকে গেলে বড় ধাক্কা খাবে ইস্টবেঙ্গল। সদ্য নিজের ছন্দ ফিরে পান ব্রাজিলীয়। শেষপর্যন্ত তিনি ছিটকে গেলে নতুন বিদেশি খুঁজতে হবে ইস্টবেঙ্গলকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া