রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Carles Cuadrat shared emotional post on the anniversary of Super Cup win

খেলা | প্রফেসর থেকে রাতারাতি গণশত্রু, সুপার কাপ জয়ের বর্ষপূর্তিতে আবেগঘন পোস্ট প্রাক্তন লাল-হলুদ কোচ কুয়াদ্রাতের

KM | ২৮ জানুয়ারী ২০২৫ ০১ : ৪০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: তিনি ছিলেন প্রফেসর। এক নিমেষেই তিনি হয়ে গিয়েছিলেন গণশত্রু। 

শুনতে হয়েছিল 'গো ব্যাক' স্লোগান। সেই কার্লেস কুয়াদ্রাত এদিন বরফ গলালেন। তাঁর ফেলে আসা সময়, প্রাক্তন হয়ে যাওয়া ক্লাব নিয়ে মুখ খুললেন সুদূর স্পেন থেকে। 

তার অবশ্য কারণও রয়েছে। ঠিক একবছর আগে আজকের দিনে মহানদীর পারে ট্রফির খরা কাটিয়েছিল ইস্টবেঙ্গল। ১২ বছর ধরে ট্রফি বুভুক্ষু এক ক্লাবে তাঁর হাত ধরেই ট্রফি এসেছিল। 

এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সুপার কাজ জেতার মুহূর্ত। ক্লেটন সিলভা জয়সূচক গোলটি করার পরেই খালি গায়ে ছুটছেন। সবাই তাঁর উপরে জাঁপিয়ে পড়ছেন। কার্লেস কুয়াদ্রাত সুপার কাপ হাতে নিয়ে নরম ভাবে তাতে চুম্বন করছেন। 

এক বছর অনেক সময়। অনেক কিছু ঘটে যায়। পালাবদল ঘটে। কার্লেস কুয়াদ্রাতও সময়ের নিয়মে সরে গিয়েছেন তাঁর পুরনো ক্লাব থেকে। ব্যর্থতার দায় নিয়ে নিজেই চলে গিয়েছিলেন ক্লাব ছেড়ে। তাঁর ছেড়ে যাওয়া হটসিটে এখন বসেছেন অস্কার ব্রুজোঁ। সময়টা ভাল যাচ্ছে না লাল-হলুদের। কুয়াদ্রাত চলে গেলেও তাঁকে গঞ্জনা হজম করতে হয়। তাঁর জন্যই আজ ইস্টবেঙ্গলের এই হাল, এমনও শুনতে হয় স্প্যানিশ কোচকে। অন্ধকারের মধ্য়েই আলোয় ফেরার দিনটার স্মৃতিরোমন্থনে লাল-হলুদ সমর্থকদের। 

 ২৮ জানুয়ারি তো মনে রাখার। প্রতি বছর এই দিনটা আসবে আর ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করবেন, এক স্প্যানিশ কোচের হাত ধরে এক যুগের অনন্ত অপেক্ষা শেষ হয়েছিল। 

বিশেষ এই দিনে কার্লেস কুয়াদ্রাত কলম ধরলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ''ঠিক একবছর আগে ফুটবল জগতে সবথেকে সুখকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমি। ভারতে আমি বেঙ্গালুরু এফসির হয়ে সুপার কাপ জিতেছিলাম। কিন্তু ইস্টবেঙ্গলের হেড কোচ হিসেবে সুপার কাপ জয়ের অভিজ্ঞতা সব দিক থেকেই অন্যধরনের। ঐতিহ্যশালী এক ক্লাব, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশাল সংখ্যক সমর্থক এবং অতি অবশ্যই ১২ বছর পরে ট্রফি বুভুক্ষু এক ক্লাবকে কাপ এনে দেওয়ার অনুভূতিই অন্যরকমের। 
আজকের এই বিশেষ দিনে সমর্থক ও বন্ধুদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কলকাতা ছেড়ে চলে আসার পরে আজ প্রচুর মেসেজ পেয়েছি সমর্থকদের কাছ থেকে। এটাই প্রমাণ করে তাদের ভালবাসা ও কৃতজ্ঞতা। একবার লাল-হলুদ, চিরকালের জন্যই লাল-হলুদ। কাপ হাতে শহরে ফেরার পরে বিমানবন্দরে ওই ভিড়টা ভুলব না। বাইক, গাড়ি-সহ সমর্থকরা আমাদের স্বাগত জানানোর জন্য এসেছিলেন বিমানবন্দরে। জয় ইস্টবেঙ্গল। ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।'' 

 

কলিঙ্গের ঘাসে সেদিন লেখা হয়েছিল অদম্য লড়াই-জেদের এক দারুণ মহাকাব্য। লড়াই-জেদ-হার না মানা মনোভাবই যে লাল-হলুদের রন্ধ্রে রন্ধ্রে,শ্বাসপ্রশ্বাসে, রক্তে, সেদিন তা দেখিয়ে দিয়েছিলেন ক্লেটন সিলভারা।

এক বছর আগের সেই হৃদয় উথাল পাতাল করা জয় হয়তো অস্কার ব্রুজোঁর দলকেও শিক্ষা দিয়ে গেল। ধৈর্যের জয় সেদিন দেখেছিল গোটা দেশ! অনন্ত প্রতীক্ষারও তো জিত হয়েছিল মহানদীর নীরে। সেই আপ্তবাক্য মনে করিয়ে দিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত ও তাঁর দল, যে সয়, সে রয়...যে না-সয়, সে নাশ হয়। ইস্টবেঙ্গল সয়েছে, তাই রয়েছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া