সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ট্রাভিস হেডকে হারিয়ে আরও একটি পুরস্কার, শচীন-কোহলিদের ক্লাবে বুমরা

Sampurna Chakraborty | ২৮ জানুয়ারী ২০২৫ ০১ : ৩৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একের পর এক স্বীকৃতি। আরও একটি সম্মান পেলেন যশপ্রীত বুমরা। স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতলেন ভারতীয় পেসার। ট্রাভিস হেড, জো রুট এবং হ্যারি ব্রুককে হারিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই সম্মান জিতলেন বুমরা। এই তালিকায় আছেন রাহুল দ্রাবিড়, শচীন তেন্ডুলকর, রবিচন্দ্রন অশ্বিন এবং বিরাট কোহলি। আইসিসি ওয়েবসাইটে বলা হয়েছে, '২০২৪ সালে ক্রিকেটের সব ফরম্যাটেই অনবদ্য বুমরা। বিশ্বের প্রিমিয়ার ফাস্ট বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বর্তমানে একনম্বরে থাকা বোলার ভারতের সবচেয়ে দ্রুততম পেসার হিসেবে ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। ২০ র নীচে বোলিং গড় রেখে এই নজির গড়েছেন। যা ইতিহাসে সেরা। আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে তাঁর অসাধারণ ফর্মের প্রতিফলন হয়েছে। ৯০০ পয়েন্ট মার্ক অতিক্রম করে ফেলেছে। রেকর্ড ব্রেকিং ৯০৭ পয়েন্টে শেষ করেছে। যা ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ।' 

সোমবারই আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হন বুমরা। ১৩ ম্যাচে ৭১ উইকেট নেন। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে হারিয়ে এই শিরোপা জেতেন ভারতীয় পেসার। ২০১৮ সালে বিরাট কোহলির পর প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা হন বুমরা। তার আগে ২০১৬ সালে এই সম্মান পান রবিচন্দ্রন অশ্বিন। এই স্বীকৃতি পাওয়ার পর বুমরা বলেন, 'আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হতে পেরে আমি সম্মানিত। টেস্ট ক্রিকেট আমার হৃদয়ের কাছে। এই মঞ্চে স্বীকৃতি পাওয়া আমার কাছে বিশেষ। এটা শুধু আমার ব্যক্তিগত পরিশ্রমের ফল নয়। সতীর্থ, কোচ, ফ্যানদের সমর্থনে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি।' বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে টিম ইন্ডিয়া ব্যর্থ হলেও, সফল বুমরা। পাঁচ টেস্টে ৩২ উইকেট নেন। গড় ১৩.০৬। সিরিজ সেরা হন। অস্ট্রেলিয়ার মাটিতেই ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। দ্বাদশ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া