সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বাংলার ফুটবলের ফিনিক্স পাখি ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। একের পর এক ইতিহাস সৃষ্টি করে চলেছে বাংলা ফুটবলের নবজাতক। ছেলেদের পর এবার নজির গড়ল মেয়েরাও। মাস দুয়েক আগে চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলার ছাড়পত্র সংগ্রহ করেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের ছেলেদের দল। এবার কন্যাশ্রী কাপের প্রিমিয়ার ডিভিশনে খেলার টিকিট পেল ইউকেএসসির মেয়েরা। মঙ্গলবার উলুবেড়িয়া স্টেডিয়ামে পুলিশ অ্যাথলেটিক ক্লবকে ৩-০ গোলে হারিয়ে কন্যাশ্রী কাপ বি ডিভিশনে চ্যাম্পিয়ন হল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের মেয়েরা। হ্যাটট্রিক করেন দেবনেতা রায়। অপরাজিত চ্যাম্পিয়ন ইউকেএসসি। দু'মাসের অক্লান্ত পরিশ্রমের পর স্বপ্ন বাস্তবে পরিণত হল।
সেমিফাইনালে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে ফাইনালে ওঠা মাত্র কন্যাশ্রী কাপ প্রিমিয়ার ডিভিশনের ছাড়পত্র সংগ্রহ করে ইউকেএসসি। সেদিনও হ্যাটট্রিক করেন দেবনেতা। ব্যাক টু ব্যাক ম্যাচে জোড়া হ্যাটট্রিকে প্রথম বছরই দলকে চ্যাম্পিয়ন করলেন। কোচ প্রশান্ত ভট্টাচার্য বলেন, 'ছোট ছোট মেয়েগুলোর মুখ দেখে ভাল লাগছে। ওরা দেড় মাস ধরে লড়াই করেছে। একটা আবেগ, প্রত্যাশা ছিল। আমি টুর্নামেন্ট শুরু হওয়ার দশদিন আগে দলের দায়িত্ব নিয়েছি। একটু চ্যালেঞ্জিং ছিল। তবে সাফল্য পেয়ে ভাল লাগছে।'
কলকাতা লিগের প্রথম ডিভিশনের পর কন্যাশ্রী কাপেও জয়জয়কার। ছেলেদের পর মেয়েদের ফুটবলেও বিপ্লব। টুর্নামেন্টের শুরুর দিকেই গোলের রেকর্ড করে ইউকেএসসি। বেহালা ঐক্ সম্মেলনীকে ২৭-০ গোলে উড়িয়ে দেয়। মোট চারটি হ্যাটট্রিক হয়। ছ'জন গোলদাতার মধ্যে হ্যাটট্রিক করেন সারদা মাণ্ডি, পূজা কর্মকার, সোনালী মণ্ডল এবং শিউলি খাতুন। মেয়েদের ফুটবলে কোনও নবজাতক ক্লাবের এই রেকর্ড নেই। গত বছরের এপ্রিলে পথ চলা শুরু করে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। প্রথম বছরই ছেলেদের এবং মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন। এই নজির অন্য কোনও দলের নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি