রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ জানুয়ারী ২০২৫ ২২ : ৪০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১২ বছর পর 'ঘর ওয়াপসি' বিরাট কোহলির। এক যুগ পরে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামবেন তারকা ক্রিকেটার। সোমবার থেকে দিল্লি দলের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দেন। ঠিক সকাল ন'টায় তাঁর কালো পর্শে ফিরোজ শাহ কোটলার বীরেন্দ্র শেহবাগ গেট দিয়ে প্রবেশ করে। দীর্ঘ বছর পর প্রথম সারির ক্রিকেটে প্রত্যাবর্তন দিল্লির ঘরের ছেলের। দিল্লি দলের ১৮ জন সদস্যের মধ্যে একমাত্র নবদীপ সাইনি ছাড়া বাকিরা বিরাটকে শুধুমাত্র টিভির পর্দায় দেখেছে। 'চিকু' থেকে ভারতীয় ক্রিকেটের 'কিং কোহলি' হওয়ার গল্প শুনেছে। গত ১৫ বছরে দিল্লির চিকু গ্লোবাল ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড হয়ে উঠেছেন। সোমবার নিজের ঘরের মাঠে ফেরেন কোহলি। তারকা ক্রিকেটারকে চাক্ষুষ করার জন্য উত্তেজিত ছিল সবাই। প্রায় তিন ঘন্টা দিল্লি দলের সঙ্গে কাটান বিরাট। সবাইকে মন্ত্রমুগ্ধ করেন। তরুণ ক্রিকেটারদের থেকে শুরু করে, হেড কোচ সরণদীপ সিং এবং ব্যাটিং কোচ বান্টু সিং সবাই বিরাটের সান্নিধ্যে থাকতে চেয়েছিল।
সবার সঙ্গেই কথা বলেন বিরাট। তবে নিজের অনূর্ধ্ব-১৯ দলের কোচ মহেশ ভাটির সঙ্গে সবচেয়ে স্বচ্ছন্দ ছিলেন। দিল্লি দলের প্রশাসনিক ম্যানেজার তিনি। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানান, একেবারেই বদলাননি কোহলি। তাঁর পছন্দের খাবার ছোলে পুরী আনিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেটা খেতে চাননি কোহলি। তবে প্র্যাকটিস শেষে বাকিদের সঙ্গে বসে পছন্দের আরও একটি খাবার খান। দিল্লির এক কর্তা বলেন, 'ও একটুও বদলায়নি। ও ছোলে পুরী খেতে ভালবাসত। তাই আমরা সেটার ব্যবস্থা করে রেখেছিলাম। তবে ও ছোলে পুরী খেতে চায়নি। প্র্যাকটিসের পর পুরোনো দিনের মতো সবার সঙ্গে কারি চাওয়াল খেয়েছে।'
গোটা দল এদিন কোহলিকে ঘিরে ছিল। হাতেগোনা কয়েকজন সাংবাদিক রঞ্জি ট্রফির ম্যাচ কভার করে। কিন্তু সোমবার সেটা দ্বিগুণ হয়ে যায়। কিং কোহলির প্রত্যেক মুভে সবার নজর ছিল। দুই কোচ সরণদীপ এবং বান্টু সর্বত্র তাঁর আশেপাশে ছিল। ডিডিসিএর সচিব অশোক শর্মা জানান, ২০০৬-০৭ সালে দিল্লি রঞ্জি দলের ম্যানেজার অজিত চৌধুরী কোহলির নাম চিকু রেখেছিলেন। সেই থেকেই এটা তাঁর ডাকনাম হয়ে যায়। দীর্ঘ ১২ বছর পর ঘরের মাঠে প্রত্যাবর্তন হয় পুরোনো চিকুর। মাঠের বাইরে 'স্টার' তকমা ঝেড়ে ফেলে কয়েক ঘণ্টার জন্য সনৎ, অর্পিত, সিদ্ধান্তদের জন্য তিনি হয়ে যান 'বিরাট ভাইয়া'।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি