সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার রাজকোটে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল। তার আগে সূর্যকুমার যাদবের ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। বেশ কয়েকদিন রানের মধ্যে নেই দল নেতা। রাজকোটেই কি ফর্ম ফিরে পাবেন? তৃতীয় টি-২০ ম্যাচের আগে দু'বছর আগের সেই দিনটা নিশ্চয়ই অনেকের মনে পড়ে যাবে। বিশেষ করে স্কাইয়ের। ৭ জানুয়ারি ২০২৩। রাজকোটের ২৯ হাজারের গ্যালারিকে তাতিয়ে দিয়েছিলেন সূর্যকুমার। ৫১ বলে ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শ্রীলঙ্কাকে দুরমুশ করেন। তখন স্কাই কিছু ছুঁলেই সেটা সোনা হয়ে যেত। কিন্তু বর্তমানে রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। মঙ্গলবার নিরঞ্জন শাহ স্টেডিয়ামে শুধু সিরিজ পকেটে পুরতে চাইবেন না, পুরোনো ছন্দ ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা করবেন সংক্ষিপ্ত ফরম্যাটে ভারত অধিনায়ক।
গত তিন বছরের অধিকাংশ সময় টি-২০ ক্রিকেটের সেরা ব্যাটার হিসেবে বিরাজ করেছেন। টি-২০ বিশ্বকাপ জয়ের পর সবাইকে অবাক করে হার্দিক পাণ্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হয়। অনেকেই মনে করেছিলেন, এই পদের আসল দাবিদার ছিলেন হার্দিক। তবে এখনও পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ক হিসেবে কোনও ভুল পদক্ষেপ নেননি স্কাই। লাল বলের ক্রিকেটে ব্যর্থতার পর, ভারতের টি-২০ দল সমর্থকদের মনে আনন্দ ফিরিয়েছে। তবে একমাত্র চিন্তা অধিনায়কের ফর্ম। টি-২০ বিশ্বকাপের পর শেষ ১১ ইনিংসে মাত্র দুটো অর্ধশতরান করেছেন। মোট রান ২৪২। গড় ২২। কেরিয়ারের গড় থেকে যা অনেকটাই কম। ঘরোয়া ক্রিকেটেও রান পাননি। পাঁচ ম্যাচে ১৩২ রান করেন। তারমধ্যে মুস্তাক আলিতে রয়েছে একটি অর্ধশতরান। বিজয় হাজারেতে পাঁচ ম্যাচে মাত্র ৩৮ রান। ২০২২ এবং ২০২৩ সালে টি-২০ ক্রিকেটে রান মেশিন ছিলেন সূর্য। ২০২২ সালে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন। ২০২৩ সালে ৭৩৩ রান করেন। সেই ফর্মের ধারেকাছে নেই। চলতি সিরিজে ইডেনে শূন্য রানে ফেরেন। চেন্নাইয়ে ১২ রান করেন। রাজকোটের পয়া মাঠে দু'বছর আগের স্মৃতি ফেরাতে মরিয়ে থাকবেন ভারতের নেতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি