শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ফের সুরজের পরিচালনায় নায়ক হবেন সলমন! কোন ছবিতে 'প্রেম' হয়ে ফিরছেন ভাইজান?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Soma Majumdar | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৫১Soma Majumder

নিজস্ব সংবাদদাতা, মুম্বই: সালটা ছিল ১৯৮৯। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সলমন খান। পরিচালনার দায়িত্বে ছিলেন সুরজ বরজাতিয়া। এরপর ‘হম আপকে হ্যায় কওন’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতেও সুরজ-সলমন জুটি বক্স অফিসে ঝড় তুলেছিল। পারিবারিক ঘরানার তিনটি ছবিতেই আশি ও নব্বইয়ের দশকে 'প্রেম' চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন সলমন। সেই হিট পরিচালক-অভিনেতার জুটিই ফের বলিপাড়ায় ফিরতে চলেছেন। 

সলমনের‘প্রেম’ চরিত্রটি শুধু দর্শকের মধ্যে জনপ্রিয়তা পায়নি,  চরিত্রের নামের সঙ্গে অভিনেতা নিজে মানানসই হয়ে গিয়েছিলেন। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ২০১৫ সালে ফের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সলমনকে প্রেম চরিত্রে ফিরিয়ে আনেন সুরজ বরজাতিয়া। যদিও ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে ফের জুটি বাঁধার কথা প্রকাশ করেন সুরজ। তবে 'প্রেম' চরিত্রে সলমনকে ফিরিয়ে আনার জন্য খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেব পরিচালক। তাঁর কথায়, আমাদের বিষয়টি ভাবতে হবে। তাই আমাকে নতুন প্রেম তৈরি করতে হবে। যা তার বয়সকে মানাবে এবং একই রকম মজা, আনন্দ ও পরিবারের মূল্যবোধ থাকে। এতদিন পর্যন্ত তিনি যা করে এসেছেন এখনও তাই করবেন এমনটা আমরা প্রত্যাশা করতে পারি না।" এখানেই শেষ নয়, তাঁর সুরজ আরও বলেন, "নতুন প্রেমকে হাজির করতে আমার খানিকটা সময় লাগছে। কিন্তু একেবারে ভিন্ন ম্যাচুরিটি নিয়ে নয়া অবতারে হাজির হবে প্রেম। এই এক্সপেরিমেন্টের জন্য একটু বেশি সময় লাগছে।" 

শীঘ্রই 'সিকান্দার' ছবিতে দেখা যাবে সলমন খানকে। বিপরীতে থাকবেন রশ্মিকা মন্দানা। 'সিকান্দর' ছবিটিকে ঘিরে বলিউডে ইতিমধ্যেই বড় প্রত্যাশা তৈরি হয়েছে। সেই সঙ্গে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। নির্মাতাদের মতে, সিনেমাটি একটি অ্যাকশন ও বিনোদনে ভরপুর ভিজ্যুয়াল ট্রিট ছবি হতে চলেছে। ফলে সলমন যে ঈদে বড়সড় উপহার নিয়ে হাজির হচ্ছে, তা বলাই যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া