সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৮ জানুয়ারী ২০২৫ ২০ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি খারাপ পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মাদের নিয়ে চর্চা চলছে। তারমধ্যে দুই মহাতারকাকে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার জন্য রীতিমতো জোর দিচ্ছে সমর্থকদের একাংশ। তবে হেড কোচ গৌতম গম্ভীরের দিকে এখনও সেইভাবে আঙুল ওঠেনি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। অনেকেই মনে করছে এই আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়া ব্যর্থ হলে গম্ভীরকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজই ভারতের হেড কোচের ভাগ্য গড়ে দেবে। আকাশ চোপড়া বলেন, 'আমার মনে হয় আরেকটা ইংল্যান্ড সফর ভাগ্য গড়ে দেবে। তার আগে গম্ভীরকে বিসিসিআই কিছু বলবে বলে মনে হয় না। ইংল্যান্ড সফরের পর দায়িত্ব নেওয়ার এক বছর পূর্ণ হবে। এক বছরে বিবর্তন নিশ্চিত করা উচিত। কোন কোন প্লেয়ারকে তৈরি করেছে, দলের পারফরম্যান্সে উন্নতি হয়েছে কিনা দেখা যেতে পারে।'
টি-২০ বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড়ের ছেড়ে যাওয়া জুতোয় পা গলান গৌতম গম্ভীর। প্রাক্তন ক্রিকেটার মনে করেন, পারফরমেন্স রিভিউ করার আগে একজনকে অন্তত এক বছর সময় দেওয়া উচিত। তাঁর দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়া ব্যর্থ হলে, গম্ভীরকে সরানোর কথা ভাবতে পারে বোর্ড। এই প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, 'কারোর পারফরমেন্স রিভিউ করার আগে তাঁকে অন্তত এক বছর সময় দেওয়া উচিত। ১২ মাস দরকার। তাই আমার মনে হয়, চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ইংল্যান্ড সফরের পর পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া করা উচিত। তারপর গৌতম গম্ভীরের পারফরম্যান্স রিভিউ করা যেতে পারে। ব্যাটার, বোলারদের নিয়ে যখন কাটাছেঁড়া করা হয়, কোচের পারফরম্যান্স নিয়েও করা উচিত।' বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ চলছে। তারপর তিন ম্যাচের একদিনের সিরিজ। সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া সারবেন রোহিত, বিরাটরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি