শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'সমাজমাধ্যমে ভুল বার্তা গিয়েছে, উত্তর দিতে প্রস্তুত আমরা'-কটাক্ষ নিয়ে আজকাল ডট ইন-এ মুখ খুললেন রূপসা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জানুয়ারী ২০২৫ ১৯ : ৫৭Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। প্রথম সন্তান আসতে চলেছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকারের ঘরে। তবে এই বিশেষ দিন আসার আগে মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিয়েছিলেন এই তারকা জুটি। 

 


ছবিগুলোতে দেখা গিয়েছিল কখনও নিজের স্ফীতোদর জড়িয়ে আনন্দে আত্মহারা হবু মা রুপসা, আবার কখনও স্ত্রী রূপসার স্ফীতোদরে চুমু এঁকে দিচ্ছেন সায়নদীপ। তবে রূপসা-সায়নদীপের সংসারে যে নতুন সদস্য আসতে আর খুব বেশি দেরি নেই তা বেশ বোঝা যাচ্ছে। এবার সামনে এল নায়িকার সাধের ছবি। সেখানেই হবু মায়ের সামনে ভোটদান পর্ব চলল! ছেলে হবে না মেয়ে? পরিবারের সবাই মেতে উঠল এই খেলায়। 

 

 

বেশিরভাগ ভোট গেল পুত্র সন্তানের দিকেই। নাম মাত্র ভোট পেল কন্যা সন্তান। যদিও রূপসা নিজে চান কন্যা সন্তানের মা হতে। অন্যদিকে, সায়নদীপ চান পুত্র সন্তান। রূপসার সাধে এই মজার খেলা মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের। কটাক্ষের তির ধেয়ে এসেছে তারকা দম্পতির উপর। গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ। এদিকে, বিয়ের বছর ঘোরার আগে মাতৃত্ব নিয়ে কটাক্ষকে পাত্তা দিতে চাননি সায়দীপ-রূপসা। কিন্তু এবার কটাক্ষের জবাবের জন্য প্রস্তুত তাঁরা। আজকাল ডট ইন-কে জানালেন, "আমার কিংবা সায়নদীপের ছেলে না মেয়ে হবে, এই নিয়ে কোনও দ্বন্দ্ব ছিল না। এটা নিছক একটা খেলা ছিল। আজ যদি ছেলের থেকে মেয়ের ভোট বেশি হতো, তাহলে এই বিষয়ে এত কথাই উঠত না। অনেক বিষয়ে চুপ করে থেকেছি। এবার সময় এসেছে জবাব দেওয়ার।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া