সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রেলওয়েজের বিরুদ্ধে আসন্ন রঞ্জি ম্যাচে নামার কথা রয়েছে বিরাট কোহলির। মঙ্গলবার থেকে দিল্লির হয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলনেও যোগ দিয়েছেন কোহলি। জানা গিয়েছে, রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিরাট। জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থও এই ম্যাচে স্কোয়াডে না থাকায় দিল্লির অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে আয়ুশ বাদোনির কাঁধে। আইপিএলে লখনউ সুপারজায়েন্টসের হয়ে খেলেন এই ব্যাটার। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘পন্থ গত সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফি সহ একাধিক প্রথম-শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন।
গত সাড়ে তিন মাসে ১২টি প্রথম-শ্রেণির ম্যাচ অংশ নিয়েছেন তিনি। কিন্তু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ড সিরিজ থাকায় তাঁকে বিশ্রাম দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে সাদা বলের মরশুমের জন্য প্রস্তুত থাকতে পারেন’। উল্লেখ্য, কোহলি শেষবার দিল্লির হয়ে ঘরোয়া লাল বলের প্রতিযোগিতায় খেলেছিলেন ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ডিডিসিএ-এর সেক্রেটারি অশোক শর্মা জানিয়েছেন, ‘তরুণ ক্রিকেটারদের জন্য বিরাটের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা বড় অভিজ্ঞতা। আমাদের দলে শুধু নভদীপ সাইনি বিরাটের সঙ্গে দিল্লির বাইরে খেলেছে। রঞ্জি ট্রফিতে দলের অন্য কেউ বিরাটের সঙ্গে কখনও খেলেনি’।
নিরাপত্তার বিষয়েও মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ‘বিরাটের উপস্থিতি ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দেয়। সাধারণত, এই ধরনের রঞ্জি ম্যাচের জন্য ১০-১২ জন বেসরকারি নিরাপত্তাকর্মী থাকে। তবে এই ম্যাচের জন্য নিরাপত্তা বাড়ানো হবে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে কোহলি সতীর্থদের সঙ্গে একাধিক গ্রুপ স্প্রিন্ট এবং ফিল্ডিং ড্রিলসে অংশ নেন। এমনকি ফুটবল, বিভিন্ন ছোটখাটো খেলাতেও মেতে ওঠেন তিনি। রঞ্জিতে কোহলির উপস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি