বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: দুই বাংলার উদ্যোগে দুটো ছবি, রেদওয়ান রনির পরিচালনায় চঞ্চল-স্বস্তিকা?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১০ ডিসেম্বর ২০২৩ ০০ : ২০
দুই বাংলার যৌথ প্রযোজনায় ছবি তৈরির ঘটনা নতুন নয়। কিন্তু দুই বাংলার তিন প্রথম সারির নির্মাতা দুটো বড় ছবি করতে চলেছে। এমন খবরে নড়ে বসেছে দুই বাংলা। শুধু তাই নয়। বাংলাদেশের চরকি, আলফা আই এবং এপার বাংলার এসভিএফ সাত বছর পরে আবার পরিচালনায় ফেরাচ্ছেন রেদওয়ান রনিকে। বাস্তব গল্প নিয়ে নতুন ছবি ‘দম’ তৈরি করতে চলেছেন তিনি। নামভূমিকায় চঞ্চল চৌধুরী। ১১ ডিসেম্বর, সোমবার দ্বিতীয় ছবির আনুষ্ঠানিক নামঘোষণা হবে। তবে চঞ্চলের বিপরীতে কাকে দেখা যাবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। গুঞ্জন, বেশ কিছু দিন ধরেই দুই বাংলার তারকা অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে শোনা যাচ্ছে ভারতের তারকা স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম। তিন প্রযোজক অবশ্য এই খবরে এখনও শিলমোহর দেননি।

পরিচালক হিসেবে দুই দশক কাটিয়ে ফেলেছেন রনি। শতাধিক নাটক, টেলিছবি বানিয়েছেন। বড়পর্দার জন্য তাঁর দুটো ছবি ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’। নামের ছবি দুটির জন্য প্রশংসা কুড়িয়েছেন রনি। পরিচালনা থেকে দীর্ঘদিন বিরতি নিয়েছেন কেন? বেশ কিছুদিন ধরেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। আর কেন নতুন ছবি বানাচ্ছেন না, এ নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। সেই প্রশ্নের উত্তর শনিবার মিলেছে। সন্ধ্যায় মিলেছে। পরিচালক জানিয়েছেন, তিনি দম নিয়ে পরিচালনায় ফিরছেন।

বরাবর বাস্তবধর্মী ছবিতে আগ্রহী রনি। এবারেও ব্যতিক্রম নন। তাঁর আগামী ছবিও সাধারণ মানুষের গল্প বলবে। মনের জোরে মানুষ কত খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে, সেই বার্তাই দেবে ‘দম’। ইতিমধ্যেই ছবির পোস্টার প্রকাশ্যে। সেখানে সীমান্তে কাঁটাতারের বেড়া। সামনে মুখোমুখি এক শ্রমজীবী এবং ভারবাহী পোষ্য। এরা মনের জোরে অনেক অসাধ্যসাধন করতে পারেস সেকথাই সম্ভবত তুলে ধরা হয়েছে পোস্টারে। পরিচালকের সঙ্গে চঞ্চলের ২০ বছরেরও বেশি সম্পর্ক। তাই আগামী ছবিতে তাঁকেই বেছে নিয়েছেন রনি। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া