সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: কড়া ডায়েট, জিমে গিয়ে ঘাম ঝরিয়েও কোনও লাভ হচ্ছে না? কিছুতেই ঝরছে না মেদ? তার উপর শীতের মরশুমে রোজই ভূরিভোজের প্ল্যান! তবে কি বাড়তি মেদ ঝরানোর আশা পূরণ হবে না? একেবারেই নয়, স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার সঙ্গেই শরীরকে করুন ডিটক্স। ম্যাজিকের মতো কাজ করবে। শুধু ওজনই ঝরবে না, বাড়বে ত্বকের জেল্লা, ফুরফুরে থাকবে মনও।
ফলের ডিটক্স ওয়াটার- একটা বড় মুখওয়ালা কাচের বোতলে জল নিয়ে তাতে পাতিলেবু, কমলালেবু, শসা স্লাইস করে কাটা, আদা কুচি, ফ্রেশ পুদিনা পাতা কিংবা যে কোনও রকমের মিন্ট পাতা দিয়ে দিন। সারারাত ফ্রিজে রাখুন। চাইলে আপেল, তরমুজ, আঙুর কিংবা যে কোনও মরশুমি ফলও দিতে পারেন। এরকম দু'বোতল সারাদিন পান করতে পারেন।
ডিটক্স হলদি টি- আধ চা চামচ করে হলুদ ও আদা কুচি, এক চিমটি গোল মরিচ, ১ চা চামচ মধু এবং ২ কাপ জল নিন। ওভেনে জল বসিয়ে আদা ও হলুদ দিন। ২-৩ মিনিট ফুটে গেলে বন্ধ করে নিন। পরে মধু ও গোলমরিচ গুড়ো ছড়িয়ে পান করুন।।
কিউমিন ডিটক্স ওয়াটার- জিরে মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। আর শরীরে মেটাবলিজমের পরিমাণ ঠিক থাকলে আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকে, বাড়ে হজমশক্তিও। এই পানীয় বানাতে ওভেনে একটা পাত্রে জলে নিয়ে তাতে জিরে দিন। ৩-৪ মিনিট ফুটতে দিন। আঁচ নিভিয়ে খানিকটা ঠান্ডা হলে ছেঁকে খান।
ক্লেনজিং ডিটক্স ওয়াটার- ফ্রিজে ১লিটার জলে, তরমুজের স্লাইস, শসার স্লাইস, ১টা মুসুম্বি বা পাতিলেবু, ১০-১৩টা পুদিনা পাতা দিয়ে রাখুন। এই ডিটক্স ওয়াটার শরীরের দূষিত টক্সিন দূর করতে সাহায্য করবে।
কোকোনাট ওয়াটার উইথ লেমন অ্যান্ড মিন্ট- প্রথমে নারকেল ফাটিয়ে জল বের করে রাখুন। এবার ভেতরটা কুড়িয়ে নিন। কুড়নো নারকেল ও তার জলের সঙ্গে পাতিলেবুর রস, পুদিনা পাতা, মধু ভাল করে মিশিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের ডিটক্স ওয়াটার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?