সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৭ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। দীর্ঘ ১৩ বছর পর ঘরোয়া ক্রিকেটে তাঁকে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তনের ম্যাচে দেখা যাবে। রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। ২০১২ সালের পর কোহলির প্রথম রঞ্জি ম্যাচ হতে চলেছে এটি। মঙ্গলবার সকালে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে কোহলি সতীর্থদের সঙ্গে একাধিক গ্রুপ স্প্রিন্ট এবং ফিল্ডিং ড্রিলসে অংশ নেন। এমনকি ফুটবল, বিভিন্ন ছোটখাটো খেলাতেও মেতে ওঠেন তিনি। রঞ্জিতে কোহলির উপস্থিতিতে ভারতীয় ক্রিকেট মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের মত তারকারা ঘরোয়া ক্রিকেটে ফিরে এসেছেন। কোহলির দিকটা মাথায় রেখে বিসিসিআইয়ের তরফে স্টেডিয়ামে অতিরিক্ত নিরাপত্তা রাখার ব্যবস্থা করা হয়েছে। বিরাট কোহলির যোগ দেওয়ার পর দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ বর্তমানে বড় আকর্ষণ। সম্প্রতি নিউজিল্যান্ড এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকার ট্রফিতে টেস্টে একটি শতরান ছাড়া খুব একটা ফর্মে দেখা যায়নি কোহলিকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রঞ্জিতে ফর্মে ফেরার চেষ্টায় রয়েছেন কোহলি। তবে দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচটি লাইভ সম্প্রচার হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
এই খবরে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ভক্তদের জন্য বিরাট কোহলির খেলা বিনামূল্যে দেখার সুযোগ দিয়েছে। তবে দুঃখের বিষয়, এই ম্যাচের কোনও লাইভ টেলিকাস্ট বা লাইভ স্ট্রিমিং হবে না। রঞ্জি ট্রফির জন্য ম্যাচের সম্প্রচারের রোস্টার আগেভাগেই তৈরি করা হয়ে থাকে। চলতি মরশুমে একমাত্র তামিলনাড়ুর বিরুদ্ধে দিল্লির ম্যাচই সরাসরি সম্প্রচারিত হয়েছিল। কোহলির মত ক্রিকেটার রঞ্জিতে অংশ নেওয়ায় ভক্তদের নজর বেশি থাকার কথা স্বাভাবিকভাবেই। তবে শেষ মুহূর্তে যদি কোনও পরিবর্তন না হলে, দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচ টিভি কিংবা অনলাইন প্ল্যাটফর্মে দেখানো হবে না বলেই জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি