সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৬ : ১৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: খেলা শেষের বাঁশি সবে বেজেছে। মোহনবাগানের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বেঙ্গালুরু এফসি। কিন্তু তাও মনে অনুশোচনা নেই। ভাল খেলেও লিস্টনের বিশ্বমানের গোল এবং মরশুমের সবথেকে কঠিন প্রতিপক্ষের কাছে হার মানতে হয়েছে। ম্যাচের পর লিস্টন কোলাসোকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান বেঙ্গালুরু এফসি কোচ জেরার্ড জারাগোজা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেও সেই কথাই জানালেন তিনি বললেন, ‘লিস্টনের গোলটা দেখার মত। গুরপ্রীতের কিছু করার ছিল না। মোহনবাগান যে কেন লিগ টেবিলে সবার ওপরে তা আরও একবার প্রমাণিত হয়ে গেল’। বাগান সমর্থকদেরও প্রশংসা করলেন তিনি।
জানালেন, ‘পরিবেশটা দারুণ ছিল। মোহনবাগান সমর্থকরা প্রতিপক্ষকে শ্রদ্ধা করতে জানে। সুনীলের মত খেলোয়াড়কেও শ্রদ্ধা করে। ইউরোপিয়ান ফুটবলে যেরকম ম্যাচ হয় সেরকম খেলেছে দু’দল। ৪২,০০০ সমর্থকের সামনে ম্যাচ খেলাটা সত্যিই দারুণ অভিজ্ঞতা। ৭০ মিনিট যে ওদের চুপ করিয়ে রাখতে পেরেছিলাম সেটা খানিকটা হলেও আমার কাছে বড় সাফল্য’। তার সঙ্গে তিনি এও জানিয়ে দেন, ‘লিগ শিল্ড জিতবে মোহনবাগানই। দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে সাত পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। বাগানকে আগাম অভিনন্দন। আমার স্বীকার করতে অসুবিধা নেই যে আমরা আর শিল্ড জেতার দৌড়ে নেই।
আমার প্রধান লক্ষ্য যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফে ওঠা। সেখানে আমরা সবাইকে দেখাতে চাই আমরা কী করতে পারি’। উল্লেখ্য, জোড়া ড্রয়ের পর সোমবার প্রায় ৪২ হাজার সমর্থকের উপস্থিতিতে বেঙ্গালুরুকে হারিয়ে জয়ের সরণিতে ফেরে সবুজ মেরুন। সোমবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলদাতা লিস্টন কোলাসো। গোলের পর উচ্ছ্বাসে জার্সি, ভেস্ট খুলে কর্নার ফ্লাগের কাছে গিয়ে সেলিব্রেশন করেন লিস্টন। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট হোসে মলিনার দলের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট ৩৩।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি