সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৫ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সন্ধ্যায় ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা কুড়ি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে তখন টানেল থেকে বেরোচ্ছে মোহনবাগান। স্টেডিয়ামের বক্সে তখন গমগম করে বাজছে, ‘জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই কলজে বলে লড়াই করো হার না মানা’। প্রেস বক্স থেকে বেশির ভাগ সাংবাদিকরা তখন বাইরে বেরিয়ে এসেছেন। কারণ একটাই। মাঠের তিনদিক থেকে বেরিয়েছে তিনটে বিশাল টিফো। বেশ কিছু বছর ধরেই ভারতীয় ফুটবলে টিফো কালচার শুরু হয়েছে। কিন্তু চলতি মরশুমে মোহনবাগান সমর্থকরা সেটাকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। বেঙ্গালুরু ম্যাচে মোহনবাগান ক্লাবের অন্যতম ‘কিংবদন্তি’ টুটু বসুকে নিয়ে টিফো নামিয়েছিল ফ্যান ক্লাব মেরিনার্স এরিনা। সেখানে লেখা ছিল, ‘টুটু বোস, দ্য আনফরগটেন হিরো’। গত ২৩ জানুয়ারি জন্মদিন ছিল টুটু বসুর। তাঁকে শ্রদ্ধা জানিয়েই এই টিফো বানানো বলে জানিয়েছেন মেরিনার্স এরিনার সদস্যরা।
টুটু বসু দায়িত্বে থাকাকালীন প্রথম বিদেশি আনা থেকে শুরু করে ক্লাবের উন্নতিতে বারবার এগিয়ে এসেছেন তিনি। তাঁর জন্য ক্লাবের যা যা উন্নতি হয়েছে তারও একটা খণ্ডচিত্র রাখা হয়েছে মেরিনার্স এরিনার টিফোয়। তবে এদিনের সবথেকে বড় আকর্ষণ ছিল মেরিনার্স বেস ক্যাম্পের টিফোতে। আল্ট্রাসের তরফে জানানো হয়েছিল, বিশ্বের সবথেকে বড় হাতে আঁকা টিফো সামনে আনতে চলেছে তারা। সোমবার খেলা শুরুর আগে প্রকাশ্যে আসে সেই টিফো। গোলপোস্টের পিছনে বি-টু এবং বি-থ্রি গ্যালারি জুড়ে ২৫,০০০ স্কোয়্যার ফিটের বিশাল টিফোয় তুলে ধরা হয়েছিল ১৯১১ সালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের সেই কাহিনী। যা কিনা ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। টিফোর নিচে লেখা ছিল, ‘আমাদের পরম্পরা, ঐতিহ্য শুধু ইতিহাস নয়, একটা গোটা দেশপ্রেমিক জাতির হৃদস্পন্দন’।
জানা গিয়েছে, এই বিশাল টিফো বানাতে খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা। রাতের পর রাত জেগে এই টিফো বানিয়েছেন বেস ক্যাম্পের সদস্যরা। পাশাপাশি, আরও একটি টিফো নেমেছিল দিমিত্রি পেত্রাতোসের সমর্থনে। চলতি মরশুমে খুব একটা ভাল ফর্মে নেই অজি তারকা। প্রথম দিকে সাবস্টিটিউট হিসেবে নামছিলেন। মাঝে প্রথম একাদশে শুরু করলেও চোট পেয়ে ছিটকে যান। খুব বেশি গোলও দেখা যায়নি তাঁর পা থেকে। তবে, গত মরশুমের সেরা ফুটবলারের পাশে যে বাগান জনতা রয়েছে তা প্রমাণ করে দিতেই এদিন টিফো নামানো হয় গ্যালারিতে। সেখানে বড় করে নয় লিখে তার ভেতর দিমির কেরিয়ারের বিভিন্ন মুহূর্তের ছবি দেখা গিয়েছে। তাঁর সঙ্গে লেখা ছিল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’। টিফোয় মোড়া যুবভারতীতে সোমবার বেঙ্গালুরুকে সমর্থকদের ভালবাসা ফিরিয়ে দিয়েছে মোহনবাগান। সাত পয়েন্টের তফাতে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি