সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ জানুয়ারী ২০২৫ ১৫ : ১০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কলকাতা ডার্বির পর বেঙ্গালুরু ম্যাচে জয়ে ফিরেছে মোহনবাগান। লিগ টেবিলের এক নম্বরে থেকে সাত পয়েন্ট এগিয়ে রয়েছে সবুজ মেরুন। হাতে রয়েছে ছ’টি ম্যাচ। তবে এরপরেও আত্মতুষ্টিতে ভুগছেন না সবুজ মেরুন কোচ হোসে মলিনা। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, ‘মোহনবাগানের মত দলের কোচ হলে সবসময় চাপ থাকে। আমরা এখন লিগ টেবিলের শীর্ষে থেকে কিছুটা এগিয়ে রয়েছি ঠিকই। কিন্তু তাতে চাপ একটুও কমেনি। লিগের শেষে গোয়া ম্যাচেও সমান চাপ থাকবে’। শুধু কোচ নিজে নন, সমান চাপ থাকবে ফুটবলারদের ওপরেও। এমনটাই জানিয়েছেন বাগান কোচ। বেঙ্গালুরু ম্যাচের পর দলের খেলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মলিনা।
সাফ জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত মোহনবাগান যত ম্যাচ খেলেছে একটা ম্যাচেই খারাপ পারফরম্যান্স করেছে। সেটা বেঙ্গালুরুর বিরুদ্ধেই মরশুমের শুরুতে কান্তিরাভায়। তারপর গোয়া ম্যাচে হারলেও দলের পারফরম্যান্স ভাল ছিল। সোমবারেও পরিকল্পনা অনুযায়ী খেলেছে দল। ডিফেন্স ভাল হয়েছে। গোল করার পর খুব বেশ প্রেস করতে দেয়নি বেঙ্গালুরুকে বিশেষ করে যেখানে সুনীলের মত স্ট্রাইকার রয়েছে’। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে প্রচুর লং বল খেলতে দেখা গিয়েছে বাগানকে। যেখানে গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়া, ম্যাকলারেনরা গ্রাউন্ডারে বল বানিয়ে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারও রহস্য ফাঁস করলেন সবুজ মেরুন কোচ। জানালেন, ‘বেঙ্গালুরু ভাল দল। বক্সে ঢুকে আক্রমণ করতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের ডিফেন্স ভাল হয়েছে। দলের খেলায় আমি খুশি। আমাদের চেষ্টা মাঠে জায়গা তৈরি করে আক্রমণ করা।
মাঝমাঠে আপুইয়া, উইংয়ে লিস্টন, মনবীর সহ সামনে ম্যাকলারেন। কিন্তু সবসময় সেটা হয়না। প্রতিপক্ষের ডিফেন্স ভাল থাকলে পরিকল্পনা বদলাতে হয় অনেক সময়। লিস্টন, মনবীররা গতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার চেষ্টা করলেও লাভ হয়না অনেক সময়। জায়গা বানাতে যা করা দরকার তাইই করা হয়েছে’। উল্লেখ্য মরশুমের শুরুতে বেঙ্গালুরুর কাছে কান্তিরাভায় হারার পর মহামেডান ম্যাচ থেকে বাউন্স ব্যাক করেছিল বাগান। সেই জেতার শুরু থেকে এখন তারা লিগ টেবিলে এক নম্বরে। এবার ফের সেই বেঙ্গালুরু। তাঁদের হারানোর পর ফের শনিবারে মহামেডানের মুখোমুখি হবে মলিনা ব্রিগেড। চাপ থাকছেই, জানিয়ে দিলেন বাগান কোচ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি