সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | সুনীলদের হারিয়ে ঘরের মাঠে জয়ের সরণিতে, লিগ শিল্ডের আরও কাছে মোহনবাগান

Sampurna Chakraborty | ২৭ জানুয়ারী ২০২৫ ০৩ : ৪৮Soma Majumder

মোহনবাগান - ১ (লিস্টন)

বেঙ্গালুরু এফসি - ০

আজকাল ওয়েবডেস্ক: ডার্বির পর প্রথম জয়। প্রায় ৪২ হাজার সমর্থকের উপস্থিতিতে জোড়া ড্রয়ের পর জয়ের সরণিতে সবুজ মেরুন। সোমবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়ে লিগ শিল্ডের আরও কাছে পৌঁছে গেল মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলদাতা লিস্টন‌ কোলাসো। গোলের পর উচ্ছ্বাসে জার্সি, ভেস্ট খুলে কর্নার ফ্লাগের কাছে গিয়ে সেলিব্রেশন করেন লিস্টন। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট হোসে মলিনার দলের। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা গোয়ার পয়েন্ট ৩৩। তিন পয়েন্টে স্বস্তির নিশ্বাস ফেলবেন মোলিনা। জিতলেও দলের খেলায় খুশি হতে পারবেন না বাগান কোচ। খুব বেশি ভাল মানের ফুটবল খেলতে করেনি কোনও দলই। 

চেন্নাইয়ের সঙ্গে ড্রয়ের পর বেঙ্গালুরু ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি মোলিনা। প্রথম একাদশে ফেরান জেমি ম্যাকলারেন, লিস্টন কোলাসো, মনবীর সিং, আপুইয়াকে। ফরমেশন যদিও এক। ম্যাকলারেনকে সামনে রেখে ৪-২-৩-১ ছকে দল সাজান বাগানের স্প্যানিশ কোচ। অন্যদিকে প্রথম একাদশে সুনীল ছেত্রীকে রাখেন বেঙ্গালুরু কোচ। ৪-৩-৩ ফরমেশনে দল সাজান। জেরার্ড জারাগোজা। প্রথম আধ ঘণ্টা সেফ ফুটবল খেলে দুই দলই। কোনও সুযোগ নেই। মাঝমাঠেই বল ঘোরাফেরা করে। তারমধ্যে অসংখ্য মিস পাস দুই দলেরই। ম্যাচের প্রথম সুযোগ ২৮ মিনিটে। রায়ান উইলিয়ামসের শট বাঁচান বিশাল কাইত। ৫০-৫০ সুযোগ। তবে বিরতির ঠিক আগে দলকে এগিয়ে দিতে না পারার জন্য আফশোস করবেন সুনীল ছেত্রী। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ মিস বেঙ্গালুরুর অধিনায়কের। নোগুয়েরার পাস থেকে পা ছোঁয়ালেই গোল। সেই অবস্থায় মনবীর এবং অ্যালবার্তোর মাঝখান দিয়ে বাইরে মারেন সুনীল। 

প্রথমার্ধে খুব উন্নতমানের ফুটবল না হলেও গোলের সুযোগ পেয়েছিল মোহনবাগানও। প্রথম ৩০ মিনিটে কিছুটা ম্লান দেখায় মোলিনার দলকে। কিন্তু ম্যাচের তৃতীয় কোয়ার্টারে বেঙ্গালুরুর রক্ষণে চাপ সৃষ্টি করে সবুজ মেরুন। মিনিট দশকে একাধিক সুযোগ। কিন্তু ফিনিশিংয়ের অভাব। ম্যাচের ৩৮ মিনিটে স্টুয়ার্টের শট তালুবন্দি করেন গুরপ্রীত।‌ তার কয়েক সেকেন্ডের মধ্যে আবার মিস। লিস্টনের দূরপাল্লার শট ফিস্ট করে বাঁচান বেঙ্গালুরুর কিপার। বিরতির পরই আবার গোলের সুযোগ পায় বাগান। ম্যাচের ৪৮ মিনিটে দীপক টাংরির হেড ডানদিক ঝাঁপিয়ে বাঁচায় গুরপ্রীত। দ্বিতীয়ার্ধেও ম্যাড়ম্যাড়ে ফুটবল। তবে কাজের কাজ করেন লিস্টন কোলাসো। স্টুয়ার্টের পাস ক্লিয়ার করতে গিয়ে রাহুল বেকের হেড লিস্টনের পায়ের সামনে পড়ে। কোনওদিকে না দেখে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরাল ভলিতে গোল গোয়ার উইঙ্গারের। ম্যাচের অন্তিমলগ্নে সমতা ফেরানোর সুযোগ পায় বেঙ্গালুরু। ৯০+৩ মিনিটে রায়ানের কর্নার থেকে রাহুল বেকের হেড ক্রসপিসের ওপর দিয়ে ভেসে যায়। খুব ভাল ফুটবল না হলেও গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় মোহনবাগান। এদিন ম্যাচের শুরুতে এক বিশাল টিফো নামানো হয়েছিল গ্যালারিতে। যেখানে ব্রিটিশ আমলের ফুটবল থেকে মোহনবাগানের ১৯১১ শিল্ড জয়ের ইতিহাস তুলে ধরা হয়। এমন একটি দিনে সমর্থকদের খালি হাতে ফিরতে দেয়নি লিস্টনরা।‌


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া