শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ জানুয়ারী ২০২৫ ০১ : ০৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: গত ২৫ শে জানুয়ারি সুজাতা সদনে অনুষ্ঠিত হল 'এনিবডি ক্যান ওয়াক সিজন ২'। আয়োজনে 'মেয়েরা'। সংস্থাটি লেখিকা মৌমিতা ঘোষ দ্বারা পরিচালিত ১৫০০ মহিলার একটি গ্রুপ। এই সংস্থার উদ্দ্যেশ্য হল, একে অপরের পাশে দাঁড়ানো এবং সবাই মিলে এমন কিছু করা যা একজনের পক্ষে অসম্ভব। বিভিন্ন উদ্যোগের মধ্যে এই ফ্যাশন শো একটি উল্লেখযোগ্য উদ্যোগ। মহিলা পোশাকশিল্পীরা, যাঁদের মূলত বাড়ি থেকে ব্যবসা চলে, যাঁরা ফ্যাশন শোয়ের কথা ভাবতেই পারেন না, তাঁরাও নিজেদের প্রতিভা দেখাতে পারেন। মৌমিতার বিশ্বাস, তাঁরা সবাই একে অপরের পাশে থেকে,হাতে হাত ধরে কাজ করতে করতে একদিন বিলুপ্ত করে দিতে পারবেন পুরুষতন্ত্রের প্রাচীন প্রবাদ -'মেয়েরাই মেয়েদের শত্রু'। অনুষ্ঠানের বিচারক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালক শুভ্রজিৎ মিত্র , পোশাকশিল্পী অরিজিৎ গুহ নিয়োগী, প্রিয়াঙ্কা পাল, লেখক সৈয়দ হাসমত জালাল, লেখিকা চৈতালী চট্টোপাধ্যায় প্রমুখ।
ফ্যাশন, স্টাইলকে ঘিরে 'মেয়েরা' সংস্থার ও মৌমিতা ঘোষের এই বয়স, শরীরের আকার-গঠন, গাত্রবর্ণ সব কিছুকে অগ্রাহ্য করে নারীত্ব ও জীবনের উদযাপনের উদ্যোগ সত্যিই মনে রাখার মতো। ১১ জন পোশাকশিল্পীর, ১৬ জন বিভিন্ন বয়সী মডেল ও ১৬ জন রূপটান শিল্পীর সবাই ছিলেন মহিলা। সবাই হাতে হাত লাগিয়ে তাক লাগিয়ে দিলেন দর্শকদের ও উঁচু গলায় বার্তা দিলেন -বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাব না। যা ছিল এই ফ্যাশন শোয়ের ক্যাচ লাইন।একটু অন্য রকম ভাবে স্বর্ণ যুগের বাংলা ও হিন্দি গানের সঙ্গে সমগ্র অনুষ্ঠানটি যেভাবে সাজানো হয়েছিল তার ভূয়সী প্রশংসা করেন দর্শকরা। সমগ্র অনুষ্ঠানটির ভাবনা, পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন মৌমিতা ঘোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি