শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Anindya Chatterjee speaks about his role in Srijit Mukherji s upcoming movie killbill society

বিনোদন | সৃজিতের ‘কিলবিল সোসাইটি’তে পরম-কৌশানীর সঙ্গে এবার অনিন্দ্য, ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কেমন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ জানুয়ারী ২০২৫ ০০ : ১৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ২০১২ সালে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’ । এবার সেই ছবির সিক্যুয়েল বানাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের দ্বিতীয় পর্বের ছবিটির নাম হতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। এ খবর অবশ্য অনেক দিন আগেই জানা গিয়েছিল। এবারও তাঁর ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। বিপরীতে থাকবেন কৌশানী মুখোপাধ্যায়। তবে এই দু’জনের পাশাপাশি ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। অনিন্দ্যকে শেষবার সৃজিতের পরিচালনায় কাজ করতে দেখা গিয়েছিল ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘চতুষ্কোণ’-এ। 

 

 

সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন অনিন্দ্য। অভিনেতার পোস্ট করা ছিটে দেখা যাচ্ছে সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র চিত্রনাট্য। যার উপরে নিজের হাতে অনিন্দ্যর উদ্দেশ্যে সৃজিত লিখেছেন, “টানেল এবার কথা বলবে!!!”  এবং একেবারে নীচে লেখা, “ভালবাসা, সৃজিত মুখোপাধ্যায়।” প্রসঙ্গত, ‘চতুষ্কোণ’ ছবিতে ‘বোবা টানেল’ গাইতে দেখা গিয়েছিল অনিন্দ্যকে। সেই ‘বোবা টানেল’-এর কথা মাথায় রেখেই নিজসেও ছন্দে মজা করে এই কথা লিখেছেন সৃজিত।

 

আজকাল ডট ইন-এর তরফে অনিন্দ্যকে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি কিছুই বলার মতো জায়গায় নেই। কারণ ছবি প্রযোজনা সংস্থার তরফে এখনও এই ছবি নিয়ে আনুষ্ঠানিকভাবে সেভাবে কিছু বলা হয়নি। তবে হ্যাঁ, ছবিতে তাঁর চরিত্রটি বেশ আকর্ষণীয় হতে চলেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত। এত বছর লাগল কেন সৃজিতের পরিচালনায় ফের কাজ করতে? অনিন্দ্যর জবাব, “সৃজিত আমার ভীষণ ভাল বন্ধু। এবং পরিচালক হিসাবে আমি ওঁর অনুরাগী। ব্যাপারটা এভাবে বলতে পছন্দ করব...অনেক বছর পর সৃজিতের মনে হয়েছে ওঁর সৃষ্ট কোনও চরিত্রে আমাকেই মানাবে, তাই উনি আমাকে এই প্রস্তাব দিয়েছেন। আমি যে ভীষণ খুশি সেটা আলাদা করে আর বলছি না। মনে হচ্ছে, ভাগ্যের চাকাটা ঘুরল অনেকদিন পর।” শুটিং কবে থেকে শুরু হচ্ছে কিলবিল সোসাইটি-র? অল্প হেসে অনিন্দ্যর জবাব, “আমার কাছেও পুরো ব্যাপারটা ধোঁয়াশা এখনও।”

তবে খবর, আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবির শুটিং। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সৃজিতের এই ছবিতে থাকতে পারে সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু-ও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া