সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই স্টেডিয়ামের আসন সংখ্যা হবে ১.২৫ লক্ষ। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিজয়ওয়াডার সাংসদ কেশিনেনি শিবনাথ জানিয়েছেন, স্টেডিয়াম তৈরির জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের থেকে ৬০ একর জমি চাওয়া হয়েছে। এটি অন্ধ্রপ্রদেশ সরকারের ২০০ একর জমির ক্রীড়া পরিকল্পনার অন্তর্গত হবে। সাংসদ কেশিনেনি শিবনাথ জানিয়েছেন, ‘এই স্টেডিয়াম শুধুমাত্র দেশের ক্রিকেট পরিকাঠামোকেই উন্নত করবে না। পাশাপাশি, অমরাবতীকে বিশ্বের ক্রীড়ামঞ্চে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাবে’।
রিপোর্ট অনুযায়ী, এই স্টেডিয়াম নির্মাণের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে অর্থসাহায্য নেওয়ার পরিকল্পনা করেছে অন্ধ্র ক্রিকেট। এছাড়াও স্থানীয় তহবিল সংগ্রহ করা হবে যাতে কাজ সুষ্ঠুভাবে এবং সময় মত সম্পন্ন করা যায়। স্টেডিয়াম তৈরির পাশাপাশি রাজ্যের ক্রিকেট প্রতিভা বিকাশের ওপরও জোর দেওয়া হচ্ছে। তিনটি আধুনিক ক্রিকেট অ্যাকাডেমি স্থাপনের ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, বিজয়ওয়াডা এবং রায়ালসীমায় তিনটি ক্রিকেট অ্যাকাডেমি তৈরি করা হতে পারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ এবং রবিন সিং এই অ্যাকাডেমিগুলিতে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেবেন।
এছাড়াও অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশাখাপত্তনম স্টেডিয়াম সংস্কারের পরিকল্পনাও করা হয়েছে। স্টেডিয়ামের আধুনিকীকরণের মাধ্যমে এটিকে আইপিএল ম্যাচের একটি প্রধান ভেন্যু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ হবে। সম্প্রতি, বর্ডার গাভাসকার ট্রফিতে দারুণ পারফরম্যান্স করেছেন অন্ধ্র থেকে উঠে আসা তরুণ প্রতিভা নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তাঁকে বিশেষ পুরস্কারও দিয়েছে অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। অন্ধ্র ক্রিকেট আশাবাদী, আগামী দু’বছরের মধ্যে অন্তত ১৫ জন অন্ধ্রপ্রদেশের খেলোয়াড় আইপিএলে খেলার সুযোগ পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি