শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৫২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জনপ্রিয় বলি-পরিচালক ইমতিয়াজ আলি কথায় কথায় জানিয়েছিলেন তাঁর পরিচালিত ছবি ‘জব উই মেট’-এর গীত এবং আদিত্য বর্তমানে আইনজীবীর দপ্তরে থাকবে বিবাহবিচ্ছেদের জন্য। পরিচালকের এই মন্তব্যে ভাগ হয়ে যায় নেটপাড়া। কেউ সহাস্যে মেনে নিয়েছে তাঁদের প্রিয় দুই চরিত্রের এরকম সম্ভাব্য ভবিতব্য আবার কেউ একেবারেই মানতে নারাজ এই পরিণতি। এই প্রেক্ষিতে নেটপাড়ায় বলা শুরু হয়েছে জব উই মেট -এর ‘গীত-আদিত্য’ তো কোন ছাড় একসঙ্গে থাকলে বর্তমানে 'দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে'-এর ‘রাজ-সিমরন’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘বানি-নয়না’-রাও বিচ্ছেদের পথে হাঁটত! কোন যুক্তিতে এই মন্তব্য করছেন নেটিজেনরা? সেই যুক্তিও তাঁরা পেশ করেছেন, যা এইমুহূর্তে দারুণ ভাইরাল সমাজমাধ্যমে।
একজন লিখেছেন, “রাজ অত্যন্ত অপরিণত যুবক ছিল। সিমরন-ও খানিক তাই। নইলে পরস্পরকে সেভাবে না চিনে কেউ পরিবারকে ছেড়ে চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠে যায় নতুন সংসার পাতার আশায়?” অন্য একজন লিখেছেন, “বিচ্ছেদ হয়ে যাবে, বলাটা হয়তো বাড়াবাড়ি। কিন্তু হ্যাঁ রাজ যেহেতু উড়ু উড়ু স্বভাবের। তাই বাইরে বাইরে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি সময় কাটানোটাই ওর ধাতে রয়েছে। পারিবারিক ব্যবসাও ও যোগ দিয়ে ফেলেছে এতদিনে। অন্যদিকে, সিমরনের মধ্যে এমন কোনও গুণ দেখেননি দর্শক যাতে মনে হয়, সে রাজকে সফল হওয়ার কোনও লক্ষ্যের দিকে এগিয়ে দিতে চায় অবিরত।”
বানি এবং নয়নাকে নিয়ে তাঁদের বক্তব্য, “দু’জনের স্বভাব পরস্পরের থেকে সম্পূর্ণ আলাদা। পুরোপুরি বিপরীত মেরুর মানুষ তাঁরা। ফলে একসঙ্গে থাকাটা বেশ চাপের।” অন্য এক নেটিজেনের বক্তব্য, “দু’জন আলাদা ব্যক্তিত্ব হিসাবে খুবই আকর্ষণীয়। কিন্তু জীবন আমাকে শিখিয়েছে একটি সম্পর্কে যে বেশি ভালবাসে, কষ্টটা সে-ই বেশি পায়। আর এক্ষত্রে নয়না যতটা বানির প্রতি নিবেদিতপ্রাণ, বানি কিন্তু ততটা নয়। ফলে বোঝাই যাচ্ছে, কষ্টটা কার কপালে লেখা আছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি