শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৪২Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় দুই বাংলার পরিচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে।
সোমবার সকালেই তিনি ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। জামিন মঞ্জুরও হয় তাঁর। আসল ঘটনাটি ঘটে ২০২১-এ। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ অভিযোগ করেন, ওই সময় পরীমণি ও তাঁর সহযোগীরা সাভারের একটি অভিজাত ক্লাবে ঢুকে শৌচালয় ব্যবহার করেন। পরে ক্লাবের ভিতরে বসে মদ্যপান করেন। এমনকী, রাত ১টার পর ক্লাব ছেড়ে আসার সময় পরীমণি নাসির উদ্দিন মাহমুদকে ডেকে পাঠান। এবং বিনা মূল্যে মাদক দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমণি তাঁকে গালমন্দ করেন, পরে তাঁর দিকে একটি গ্লাস ছুড়ে মারেন অভিনেত্রী, যা তাঁর মাথায় ও বুকে লাগে। অভিনেত্রী তাঁকে হত্যার চেষ্টা বলে অভিযোগ করেন মাহমুদ। এই ঘটনার ভিত্তিতে ২০২৪ সালের এপ্রিলে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।
এর আগে ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার আদালতে পরীমণিকে হাজিরা দেওয়ার কথা বললেও তিনি তা এড়িয়ে যান। ঘটনার আঁচ আগে পেয়েই শনিবার রাতে পরীমণি ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে রীতিমতো গর্জে উঠেছিলেন। জানিয়েছিলেন, অন্যায় তিনি সহ্য করবেন না এবং প্রতিবাদ চালিয়ে যাবেন। কিন্তু শেষমেশ আত্মসমর্পণ করতে হল তাঁকে। এরপর মামলা কোনদিকে ঘুরবে তা জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি