সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | জো রুটকে পেছনে ফেলে আরও একটি সাফল্য, বিরাট সম্মান পেলেন বুমরা

Sampurna Chakraborty | ২৭ জানুয়ারী ২০২৫ ২২ : ১১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আরও একটি পালক যুক্ত হল যশপ্রীত বুমরার মুকুটে। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতের তারকা পেসার। সারা বছরে লাল বলের ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্সের জেরেই জিতে নিলেন এই পুরস্কার। ১৩ ম্যাচে ৩৫৭ ওভার বল করে ৭১ উইকেট তুলে নেন। গড় ১৪.৯২। ক্যালেন্ডার বছরে চতুর্থ ভারতীয় বোলার হিসেবে ৭০ এর বেশি টেস্ট উইকেট নিলেন। এই তালিকায় রয়েছেন কপিল দেব, অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে হারিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তকমা অর্জন করেন বুমরা। ঘরের এবং বিদেশের মাঠে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় পেসার। বর্ডার-গাভাসকর‌ সিরিজে ধরাশায়ী হওয়ার আগে পর্যন্ত টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে রাখেন।

বর্তমানে পিঠের চোটের জন্য দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত। কিন্তু লাল বলের ক্রিকেটে বছরটা খুবই ভাল গিয়েছে বুমরার। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট জয় দিয়ে শুরু হয়। সেই ম্যাচে আট উইকেট নেন ভারতের তারকা পেসার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ জয়ে ১৯ উইকেট সংগ্রহ বুমরার। তারমধ্যে এক টেস্টে রয়েছে ৯ উইকেট। বিশাখাপত্তনামে ভারতীয় দলকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেন। বর্ডার-গাভাসকর‌ ট্রফিতে দল ব্যর্থ হলেও, সফল বুমরা। পাঁচ টেস্টে ৩২ উইকেট নেন। গড় ১৩.০৬। সিরিজ সেরা হন। অস্ট্রেলিয়ার মাটিতেই ২০০ টেস্ট উইকেটের মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। দ্বাদশ ভারতীয় বোলার হিসেবে এই নজির গড়েন। পারথে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আট উইকেট তুলে নেন। তারমধ্যে রয়েছে প্রথম ইনিংসে পাঁচ উইকেট। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যেও একনম্বরেই যশপ্রীত বুমরা। বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্টের আগে ৯০৭ রেটিং নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে ইতিহাসের পাতায় নাম লেখান বুমরা। ছাপিয়ে যান রবিচন্দ্রন অশ্বিনকে। বর্তমানে ৯০৮ পয়েন্ট তারকা পেসারের। কেরিয়ার সেরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া