সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | অন্য মহিলাদের ছুঁয়েও দেখি না, উজবেক দাবাড়ুর হ্যান্ডশেক বিতর্কে তোলপাড় বিশ্ব, কী করলেন ভারতীয় প্রতিযোগী? 

Kaushik Roy | ২৭ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: টাটা স্টিল দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে ভারতীয় গ্র্যান্ডমাস্টার বৈশালী রমেশবাবুর সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকার করে ক্রীড়া জগতে তীব্র বিতর্কে জড়িয়ে পড়লেন উজবেক গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুবভ। ম্যাচ শুরুর আগে বৈশালী হ্যান্ডশেক করে শুভেচ্ছা জানানোর জন্য ইয়াকুবভের দিকে হাত বাড়ান। কিন্তু উজবেক দাবাড়ু সেই প্রস্তাবে সাড়া না দিয়ে সরাসরি খেলার জন্য চেয়ারে বসে পড়েন। এই ঘটনায় রীতিমত অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান বৈশালী। তাঁর প্রতিপক্ষ হাত মেলাবেন না বুঝতে পেরে তিনিও হাত সরিয়ে নিয়ে এরপর খেলায় মনোযোগ দেন।

 

পরে ইয়াকুবভ জানান, তাঁর এই আচরণের পেছনে রয়েছে ধর্মীয় কারণ। চেসবেস ইন্ডিয়ার সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় এই মুহূর্তটি, যা দ্রুতই ভাইরাল হয়ে পড়ে। ঘটনার পর ২৩ বছর বয়সী ইয়াকুবভ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ‘আমি বৈশালী এবং তাঁর ভাই প্রজ্ঞানন্দকে অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু আমি অন্য মহিলাদের স্পর্শ করি না ধর্মীয় কারণের জন্য। যদি আমার এই আচরণে বৈশালী কষ্ট পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি’।

 

২০১৯ সালে গ্র্যান্ডমাস্টার খেতাব পাওয়া ইয়াকুবভ বর্তমানে চ্যালেঞ্জার্স বিভাগের অষ্টম রাউন্ডের শেষে তিন পয়েন্টে রয়েছেন। এদিন বৈশালী ইয়াকুবভকে হারিয়ে ম্যাচের শেষে আর হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াননি। ভারতীয় দাবাড়ু বর্তমানে অষ্টম রাউন্ডের শেষে চার পয়েন্টে রয়েছেন এবং সামনে আরও পাঁচ রাউন্ড বাকি রয়েছে। ইয়াকুবভ এক্স হ্যান্ডেলে ওই পোস্টে লিখেছেন, ‘আমি আমার ধর্ম অনুযায়ী যা করা উচিত তাই করি। তবে আমি কাউকে বাধ্য করি না বিপরীত লিঙ্গের সঙ্গে হাত না মেলাতে বা নারীদের হিজাব বা বোরখা পরতে। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া