সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | তিলককে নিয়ে ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক, জানালেন পাক তারকা

Sampurna Chakraborty | ২৭ জানুয়ারী ২০২৫ ২১ : ৩১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: একক দক্ষতায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জেতান তিলক বর্মা। জেতানোর পর মহম্মদ আজহারউদ্দিনের কথা তুলে ধরেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি। নিজের ইউ টিউব চ্যানেলে তিনি জানান, তিলকের ভারতের জার্সিতে অভিষেকের আগেই বাঁ হাতির ভূয়সী প্রশংসা করেছিলেন প্রাক্তন অধিনায়ক। সেই ভবিষ্যদ্বাণী মিলে গেল। বসিত আলি বলেন, 'আমি যখন আজহারউদ্দিনের ইন্টারভিউ নিয়েছিলাম, উনি তিলক বর্মার নাম নিয়েছিলেন। যখন ওর ভারতের জার্সিতে অভিষেক হয়নি। শুধুমাত্র আইপিএল খেলছে। তখন বলেছিলেন, তিলক বর্মা আছে। ওর দিকে নজর রেখো। এবার সেটা সত্যি হয়েছে।' 

টি-২০ ক্রিকেটে ভারতের ওয়ান ডাউন ব্যাটার হিসেবে নিজের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিলক। দ্বিতীয় টি-২০ তে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। চার বল বাকি থাকতে দলকে জয়সূচক রানে পৌঁছে দেন। তাঁর ধারাবাহিকতার জন্য গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিচ্ছেন বসিত আলি। প্রাক্তন পাক তারকা মনে করেন, বাঁ হাতি এবং ডান হাতি কম্বিনেশন সঠিকভাবে ব্যবহার করছেন ভারতের হেড কোচ। বসিত আলি বলেন, 'বিশ্ব একনম্বরে হলে, তিলক তিন নম্বরে। আপনারা জিজ্ঞেস করবেন কেন এরকম বলছি? কারণ তিন নম্বরে নামার পর থেকে পরপর ভাল খেলছে। ম্যাচে ডান এবং বাঁ হাতি কম্বিনেশন ভালভাবে ব্যবহার করেছেন গম্ভীর। তিলক খুবই ভাল খেলেছে।' দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার তিলককে তিন নম্বরে নামানো হয়। প্রোটিয়াদের বিরুদ্ধে পরপর দুটো শতরান করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানোর পর তিলক জানান, সূর্যকুমার যাদবের তাঁকে তিন নম্বর জায়গা দেওয়া টি-২০ ক্রিকেটে তাঁর ব্যাটিংয়ের টার্নিং পয়েন্ট। ১১ ইনিংসে তিন নম্বরে ব্যাট করেছেন। রান ৪১৯। গড় ৬৯.৮৩। স্ট্রাইক রেট ১৭১.০২। দক্ষিণ আফ্রিকায় তাঁকে তিন নম্বরে নামার সুযোগ করে দেওয়ার জন্য সূর্যর কাছে কৃতজ্ঞ তিলক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া