শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ জানুয়ারী ২০২৫ ২১ : ১৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মাধবনের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির শুটিং শুরু করলেন কঙ্গনা রানাউত। ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ এর প্রায় ১০ বছর পর ফের একবার এই জুটির রসায়ন পর্দায় দেখতে পাবেন দর্শক। এই ছবির শুটিং শুরু ঘোষণা নিজেই সমাজমাধ্যমে সারলেন কঙ্গনা। তবে একটু অন্যভাবে। চেন্নাইয়ে শুটিংয়ের সেট থেকে একটি ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে কঙ্গনা ক্যাপশনে লিখলেন, “ফিল্ম সেটে থাকার মতো আনন্দ আর কোথাও নেই।” ক্ল্যাপ্সটিক থেকেই জানা গেল ছবির পরিচালক বিজয় এবং প্রযোজক আর রবীন্দ্রন। তবে এই সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবির নাম এখনও যে চূড়ান্ত হয়নি তাও স্পষ্ট। আপাতত এই ছবির নাম রাখা হয়েছে, ‘প্রোডাকশন নম্বর: ১৮’। এই ছবির চিত্রনাট্য যে ‘বেশ অন্যরকম’ সেকথাও জানিয়েছেন ‘এমার্জেন্সি’ ছবিখ্যাত এই অভিনেত্রী।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ‘এমার্জেন্সি’ ছবির মুক্তি নিয়ে চলেছিল জোর টালবাহানা। তবে কঙ্গনা রানাউত কিন্তু একটুও বিচলিত হননি। বরং, বিন্দাস থেকে ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবির। ছবির নাম ‘ভারত ভাগ্য বিধাতা’। ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের আদি শর্মার সঙ্গে কঙ্গনা একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্ট শেয়ার করেন। যেখানেই নতুন ছবির খবর দিয়েছিলেন কঙ্গনা। সেই পোস্টে প্রযোজনা সংস্থার তরফ থেকে লেখা হয়, “আমাদের প্রথম ছবিতেই কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীকে পেয়ে দারুণ খুশি! কঙ্গনার সঙ্গে ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, এই সিনেমাটি আসলে দেশনায়কদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য, আমাদের ব্যানারে ফ্লোটিং রকস এন্টারটেইনমেন্ট এবং ইউনোয়া ফিল্মসের ববিতা আশিওয়াল এবং আদি শর্মাকে প্রযোজক হিসেবে নিয়ে এটাই আমাদের প্রথম ছবি।”
অন্যদিকে , কয়েকদিন আগে তাঁর পরিচালিত ছবিতে করণ জোহরকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন কঙ্গনা। অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে করণের প্রযোজনা সংস্থার ছবিতে এখনও কাজ করতে চাইবেন কি না? জবাবে অভিনেত্রী বলেন, " করণ স্যারের-ই উচিত আমার সঙ্গে কাজ করা। ওঁর অনুযায়ী ঠিকঠাক চরিত্র পাবেন উনি। ওঁকে ভাল কাজ দেব। অবশ্যই আমার এই ছবিতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না।" তাহলে কি এই ছবিতেও কঙ্গনা-মাধবনের পাশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছেন করণ জোহরের-ও?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি