সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | নতুন বছরের শুরুতেই ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, আইসিসির তরফে পেলেন এই বিশেষ পুরস্কার

Kaushik Roy | ২৭ জানুয়ারী ২০২৫ ২১ : ০৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা দ্বিতীয়বার আইসিসি ‘উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন। দ্বিতীয়বার এই পুরস্কার পেয়ে নিউজিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে একটি বিশেষ ক্লাবে যোগ দিলেন স্মৃতি। এর আগে ২০১৮ সালে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। আইসিসির তরফে জানানো হয়েছে, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ডকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন ভারতীয় মহিলা দলের এই ওপেনার। ভারতীয় ওয়ানডে দলের সহ-অধিনায়ক ২০১৮ এবং ২০২১ সালেও আইসিসি উইমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সাল জুড়ে স্মৃতির পারফরম্যান্স ছিল চোখে পড়ার মত।

 

১৩টি ম্যাচে ৭৯৪ রান করেন তিনি যার মধ্যে ছিল চারটি শতরান। গত বছর ওয়ান ডে ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে চারটি শতরান করা প্রথম মহিলা ব্যাটারের রেকর্ড গড়েন তিনি। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেটার অফ দ্য ইয়ারের পুরস্কারটি হাতছাড়া হয়েছে স্মৃতির। ২০২৫ সালের মহিলা ক্রিকেটের বিশ্বকাপের আগে দারুণ ফর্মে রয়েছেন স্মৃতি। আইসিসি উইমেন্স ওডিআই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ২৪ ম্যাচে ১৩৫৮ রান করেছেন তিনি। ২০২৪ সাল জুড়ে স্মৃতি হাঁকিয়েছেন ৯৫টি বাউন্ডারি এবং ৬টি ছক্কা। কিছুদিন আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন স্মৃতি। তিন ম্যাচের সিরিজে ভারত ৩-০ ব্যবধানে জয়ী হয়, আর স্মৃতি করেন ২৪৯ রান যার মধ্যে একটি শতরান রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া