সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘দেখতে মোটেই ভাল লাগে না’, কোল্ড প্লে-র কনসার্টে জসপ্রীত বুমরাকে এ কী বলে বসলেন ক্রিস মার্টিন?

Kaushik Roy | ২৭ জানুয়ারী ২০২৫ ২০ : ৪২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা পেস বোলার জসপ্রীত বুমরা তাঁর দুর্দান্ত বোলিংয়ের পর ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের বড় ভক্তে পরিণত হয়েছেন। কোল্ড প্লে-এর ভারত সফরের সময় ব্যান্ডটি একাধিকবার ভারতের টেস্ট দলের ভাইস-ক্যাপ্টেন বুমরাকে শ্রদ্ধা জানিয়েছে। মুম্বাইয়ের শো-তে, কোল্ডপ্লে বুমরার ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিংয়ের একটি ক্লিপ দেখায়। শুধু তাই নয়, ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিন বারবার বুমরার তারিফ করে তাঁকে বিশ্বের এক নম্বর বোলার বলে উল্লেখ করেছেন।

 

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কনসার্ট ছিল কোল্ডপ্লের। সেখানেও বুমরাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ক্রিস মার্টিন। বুমরার সই করা ভারতীয় টেস্ট দলের একটি জার্সিও ছিল এদিন। তবে সবাইকে চমকে দিয়ে দেখা যায় জসপ্রীত বুমরা নিজেও কনসার্টে উপস্থিত রয়েছেন। ক্যামেরা যখন তাঁর ওপর ফোকাস করে, তখন ক্রিস মার্টিন বুমরার জন্য একটি বিশেষ গানও পরিবেশন করেন।

 

সেই গানের মাধ্যমে তিনি বলেন, ‘জসপ্রীত তোমার বোলিং খুবই ভাল লাগে। তবে তুমি যখন ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নাও সেটা আমার দেখতে মোটেই ভাল লাগে না’। ক্রিস মার্টিনের এই গান শুনে স্টেডিয়ামে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। আর বুমরাকে সেই মুহূর্তে লজ্জা পেতে দেখা যায়। বুমরা ইংল্যান্ডের ব্যাটারদের আউট করার আরও একটি ভিডিও দেখানো হয়, যা দর্শকদের আরও উচ্ছ্বসিত করে তোলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া