শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ জানুয়ারী ২০২৫ ২০ : ৪১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: শেষ চার ম্যাচে পয়েন্ট খুইয়ে চাপ বাড়ছিল বার্সেলোনার উপরে। লা লিগের দৌড়ে অনেকটা পিছিয়েই পড়েছিল হ্যান্সি ফ্লিকের দল।
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করলে আরও পিছিয়ে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু সেই বার্সেলোনা অন্য এক রূপ ধরল। ভ্যালেন্সিয়াকে একপ্রকার উড়িয়ে দিল। খেলার শেষে স্কোরলাইন বলছে বার্সেলোনা ৭ ভ্যালেন্সিয়া ১।
ভ্যালেন্সিয়াকে বড় ব্যবধানে হারানোর আগে মায়োরকার বিরুদ্ধে গত বছরের ডিসেম্বরে জিতেছিল বার্সা। তার পরে
রিয়াল বেতিস ও গেতাফের সঙ্গে ড্র এবং লেগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার মানে বার্সেলোনা।
অর্থাৎ মায়োরকা ও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে এই দুটো জয়ের মাঝে কেটে গিয়েছে ৫৪ দিন। এই ৫৪ দিনে কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপে জিতেছে বার্সা।
প্রথমার্ধেই বার্সা পাঁচ গোল করে ফেলে। দ্বিতীয়ার্ধে আরও দু'টি। তার মধ্যে একটি গোল আবার আত্মঘাতী। ভ্যালেন্সিয়া ব্যবধান কমায় ৫৯ মিনিটে।
বার্সেলোনার সাতে ফেরমিন লোপেজের দু'গোল। ফ্রেঙ্কি ডি ইয়ং তিন মিনিটে প্রথম গোলটি করেন। ৮ মিনিটে ফেরান তোরেস, ১৪ মিনিটে রাফিনহার পরে ২৪ ও প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করেন লোপেজ।
ম্যাচের ৬৬ মিনিটে লেভানডস্কি আরও একটি গোল করায় হাফ ডজন গোল হয়ে যায় বার্সার। ৭৫ মিনিটে তারেঙ্গার আত্মঘাতী গোলে বার্সা সাত গোল করে ফেলে। ভ্যালেন্সিয়ার হয়ে একটি মাত্র গোল করেন হুগো ডুরো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি