সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মুলতানে সুলতান হতে পারল না পাকিস্তান, ঘরে ঢুকে বাবর আজমদের দুরমুশ করল ওয়েস্ট ইন্ডিজ

Kaushik Roy | ২৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ১৯৯০ সালের পর প্রথমবার পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাটিতে টেস্ট জেতার জন্য মুলতানে স্পিন সহায়ক পিচ বানিয়েছিল পাকিস্তান। সেটাই হয়ে উঠল বুমেরাং। প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় মাত্র ১৫৪ রানে এবং দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে। পাকিস্তানি স্পিনার নোমান আলি এক ম্যাচে ১০ উইকেট এবং হ্যাটট্রিক করেও দলের হার আটকাতে ব্যর্থ হন। সাতটি সেশনেই শেষ হয়ে যায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ১২০ রানে ম্যাচ জিতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করল ক্যারিবিয়ানরা।

 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একদম তলানিতে পৌঁছে গিয়েছে। ১৪টি টেস্টে মাত্র ৯টি জয় এবং ২৭.৯৮% ফলাফল নিয়ে তারা শেষ করেছে এবারের চ্যাম্পিয়নশিপ। অপরদিকে, এবারের চ্যাম্পিয়নশিপে ১৩ ম্যাচে তৃতীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। উল্লেখ্য, মুলতানে তীয় দিনের খেলা শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭৬/৪। তবে তৃতীয় দিনের শুরুতেই পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। দিনের তৃতীয় বলেই কেভিন সিনক্লেয়ার আউট করেন সউদ শাকিলকে। পরের ওভারে জোমেল ওয়ারিকান বোল্ড করেন কাশিফ আলিকে।

 

মহম্মদ রিজওয়ান এবং আগা সালমান ক্রিজে টিকে খেলার চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হয়ে আগা সালমান ১৫ রান করে সাজঘরে ফেরেন। কিছুক্ষণ পরেই রিজওয়ানও ওয়ারিকানের বলেই বোল্ড হন। তিনি ৬২ বলে ২৫ রান করেন। নোমান আলি ইন্ডিজের গুডাকেশ মোটির বলে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হন। শেষে সাজিদ খানের উইকেট তুলে নিয়ে ওয়ারিকান পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন। পাকিস্তান মাত্র ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয়ে যায়। ওয়ারিকান ১৬ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন। ইনিংসে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্কোর করেন অধিনায়ক বাবর আজম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া