সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩০Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ কি তবে ডেটিং করছেন?
আশা ভোঁসলের নাতনির সঙ্গে সিরাজের একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। আর এই ছবি দেখে কৌতূহল বেড়ে যায় সবার। প্রশ্ন তোলেন তাঁরা। এই সুন্দরীর সঙ্গেই কি সম্পর্কে জড়িয়েছেন দেশের বিখ্যাত পেসার?
সিরাজকে নিয়ে প্রবল চর্চা শুরু হয়ে যাওয়ায় আশা ভোঁসলের নাতনি জানাই ভোঁসলে নিজেই ধোঁয়াশা দূর করেন। জানিয়ে দেন, সিরাজকে তিনি 'মেরে পেয়ারে ভাইয়া' বলেন। অর্থাৎ তাঁর দাদা সিরাজ। ইনস্টাগ্রাম স্টোরিতে জানাই ভোঁসলে ভারতের তারকা পেসারকে মেনশন করেন। সিরাজও তাঁকে 'বেহেনা' অর্থাৎ বোন বলে সম্বোধন করেন। দু'জনের সম্পর্ক দাদা-বোনের।
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। তাঁর নাতনি জানাই ভোঁসলেও গায়িকা। তরুণী গায়িকা হিসেবে তাঁর সুনাম রয়েছে। তাঁর ২৩-তম জন্মদিনের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। একটি ছবিতে জানাইয়ের সঙ্গে সিরাজকেও দেখা যায়। আর সেই ছবি নিয়েই শুরু হয়ে যায় চর্চা।
নেটদুনিয়ার প্রবল কৌতূহল দমন করেন আশা ভোঁসলের নাতনি। পরে সিরাজও জানিয়ে দেন, দু'জনের সম্পর্কের কথা। সাম্প্রতিক কালে সিরাজকে নিয়ে সংবাদমাধ্যমে কালি খরচ হয়েছে প্রচুর। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। প্রাক্তন ক্রিকেটাররা হতবাক এমন সিদ্ধান্তে। রোহিত শর্মা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন বল পুরনো হতে শুরু করলে কার্যকারিতাও কমতে থাকে সিরাজের। ফলে সিরাজ বাদ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে গত দু'বছরে সিরাজই দেশের মধ্যে সবচেয়ে সফল পেসার।
দল নির্বাচনী সভায় নির্বাচকরা ভুলে গেলেন সিরাজের অবদান। চ্যাম্পিয়ন্স ট্রফির দল গড়লেন সিরাজকে বাইরে রেখেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি