সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় শিবির। জানা গিয়েছে, টুর্নামেন্টের আগে যশপ্রীত বুমরার একশো শতাংশ ফিট হওয়ার সম্ভাবনা কম। সেটা হলে মিরাকেল হবে। সিডনিতে পঞ্চম টেস্ট থেকে পিঠের সমস্যায় ভুগছেন তারকা পেসার। নিউজিল্যান্ডের চিকিৎসক ডাক্তার রোয়ান সাউটেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে যাবেনও তিনি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তাঁর একশো শতাংশ ফিট হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই ব্যাকআপের কথা ভাবতে শুরু করেছে বিসিসিআই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বুমরার ব্যাকআপ হিসেবে তৈরি রাখা হচ্ছে মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানাকে। বোর্ডের এক সূত্র জানান, 'বিসিসিআইয়ের মেডিক্যাল দল নিউজিল্যান্ডে সাউটেনের সঙ্গে যোগাযোগ রাখছে। যশপ্রীত বুমরাকে নিউজিল্যান্ডে পাঠানোর পরিকল্পনাও করেছে বোর্ড। তবে এখনও সেটা হয়নি। নির্বাচকরা জানে, ও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একশো শতাংশ ফিট হতে পারলে সেটা মিরাকেল হবে।'
বুমরা সময়ের মধ্যে সম্পূর্ণ সুস্থ না হতে পারলে হর্ষিতের ভাগ্য খুলে যেতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে আছেন তিনি। চোটের জন্য ২০২২ টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি বুমরা। তারপরই তাঁর পিঠের অস্ত্রোপচার করেন ডাক্তার সাউটেন। বোর্ডের সূত্র বলেন, 'নিউজিল্যান্ডে বুমরার ডাক্তারকে রিপোর্ট পাঠানো হবে। তাঁর ফিডব্যাকের ওপর নির্ভর করবে ওকে নিউজিল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত। ভবিষ্যতের কথা ভেবে বোর্ড এবং বুমরা কেউই জোর দিতে চাইছে না। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর নির্বাচকদের জানানো হবে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারবে কিনা। নির্বাচকদের একটা ব্যাকআপ প্ল্যান তৈরি রাখতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বুমরা সম্পূর্ণ ফিট হয়ে গেলে সেটা মিরাকেল হবে।' কোনও শারীরিক কসরত করতে নিষেধ করা হয়েছে ভারতীয় তারকাকে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন করতে পারবে বোর্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি