শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সইফ-কাণ্ডে নয়া মোড়, আঙুলের ছাপ মিলছে না শরিফুলের! বিয়ের তোরজোড় শুরু খুশি কাপুরের? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৭ জানুয়ারী ২০২৫ ১৮ : ১২Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


সইফ-কাণ্ডে নয়া মোড়! 


সইফ আলি খানের উপর হামলা কাণ্ডে নয়া মোড়।
বাংলাদেশ থেকে শরিফুলের বাবা দাবি করেছেন, সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি তাঁর ছেলে নন। এদিকে আরও চাঞ্চল্যকর তথ্য ছড়ায়। সইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে নাকি মিল নেই শরিফুলের আঙুলের ছাপের। সইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯টি নমুনার একটির সঙ্গেও নাকি মিল নেই শরিফুলের আঙুলের ছাপের। জানা গিয়েছে, ধৃত শরিফুল ইসলাম শেহজাদের ১০টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য। মহারাষ্ট্র সিআইডি-র ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা যে রিপোর্ট দিয়েছেন তাতে জানা যাচ্ছে, সইফের বাড়ি থেকে পাওয়া ১৯টি নমুনার একটিও মিলছে না শরিফুলের সঙ্গে। কিন্তু মুম্বই পুলিশ স্পষ্ট জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষার যাবতীয় কাজ এখনও তাদেরই আওতায়। যদি পুরো বিষয়টা গুজব বলেছেন পুলিশ।


বিয়ের তোরজোড় খুশির!

সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী খুশি কাপুর তাঁর বিয়ের পরিকল্পনা ভাগ করেছেন। তিনি জানান, ছোটবেলায় দিদি জাহ্নবীর সঙ্গে বিয়ের পরিকল্পনা করেছিলেন। খুশির কথায়, "জাহ্নবী ভেবেছিল ও তিরুপতি চলে যাবে আর সেখানেই সংসার করবে। কিন্তু আমি ভেবেছিলাম পরিবারের সঙ্গে এক বাড়িতেই থাকব। সঙ্গে আমার স্বামী ও দুই সন্তানও থাকবে।" ছোটবেলার এই পরিকল্পনা বলতে গিয়ে হেসে খুন অভিনেত্রী।


মায়ের আরোগ্য কামনায় উর্বশী 


সমাজমাধ্যমে অভিনেত্রী উর্বশী রাউতেলা জানান, তাঁর মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মায়ের সঙ্গে একটি ছবি ভাগ করে এই খবর জানান তিনি। ওই ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন উর্বশীর মা মীরা রাওতেলা। উর্বশীকে জাতীয় পতাকা হাতে মাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকতে দেখা যায়। ছবিটি ভাগ করে তিনি লিখেছেন, 'দয়া আমার মায়ের জন্য প্রার্থনা করুন সকলে।' যদিও ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তা জানা যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া