শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Shahid Kapoor said he was made to feel less of a star before Kabir Singh

বিনোদন | 'কবীর সিং'-এর আগে পর্যন্ত বলিউডের অন্দরে কেমন ব্যবহার পেতেন? বিস্ফোরক শাহিদ কাপুর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ২৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দু'দশকেরও বেশি সময় ধরে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন শাহিদ কাপুর। তারকা হিসাবে নিজের জৌলুস বাড়ানোর পাশাপাশি একজন শক্তিশালী অভিনেতা হিসাবেও বারবার নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহিদ জানালেন, 'কবীর সিং' ছবিটির আগে তাঁর কেরিয়ারে এমন একটা সময় ছিল যেখানে তাঁকে মনে করানো হত 'তারকা' হলেও তিনি বাকি বলি-তারকাদের সমকক্ষ নন। 'কবীর সিং' বক্স অফিসে রেকর্ডপ্রমাণ ব্যবসা করার পর বলিউডের অন্দরে সেই মনোভাবটা বদলায়।

 

শাহিদের কথায়, " সেই সময়টা 'কবীর সিং'-এর আগের। আমাকে মনে করানো হয়েছিল, মনে করানো হতো নিশ্চয়ই কিছু খামতি রয়েছে আমার মধ্যে। যতটুকু পারি, তা হয়তো একজন তারকা হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়। তবে হ্যাঁ, জোর করে কেউ কিছু ধরে বেঁধে মনে করাননি। সময় বিশেষে কখনও একজন শিল্পী হিসাবে, কখনও বা একজন অভিনেতা হিসাবে মনে করানো হতো। এমন আবহাওয়া তৈরি করা হতো আমার চারপাশে, এমন পরিস্থিতিতে আমাকে ফেলা হতো যাতে শেষমেশ নিজের বিষয়ে এই কথা আমাকেও বিশ্বাস করতে হতো।" 

 

'জার্সি' ছবির অভিনেতা আরও বলেন, "আমি আলাদা করে কারও নাম তুলব না। কারও দোষ নয়। কিন্তু এটা সত্যি যে আমাকে ওরকম মনে করানো হতো। তবে আমি লড়ে গিয়েছি, হার মানিনি। ওই পরিস্থিতিতে মাথা নত না করিয়ে ওই পর্যায়, ওই সময় অতিক্রম করেছি। "

 

প্রসঙ্গত, 'পদ্মাবত', 'রেঙ্গুন'-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ যেখানে তিনি ছাড়াও একাধিক তারকা ছিলেন। 'পদ্মাবত' মুক্তির পর তো সঞ্জয় লীলা বনশালির উপর নিজের অসন্তোষ-ও প্রকাশ্যে জাহির করেছিলেন শাহিদ। অভিযোগ করেছিলেন, ছবিতে বাকিদের গুরুত্ব দেওয়ার জন্য তাঁর বহু দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। 

 

প্রসঙ্গত, চলতি মাসের ৩১ তারিখে বড়পর্দায় মুক্তি পাবে শাহিদের আগামী ছবি 'দেবা'। রোশন অ্যান্ড্রুজের সেই ছবিতে শাহিদের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে এবং কুবরা শেঠকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া