সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

AI-generated pictures of Virat Kohli and other Indian cricketers at the Maha Kumbh Mela had gone viral

খেলা | মহাকুম্ভে পূণ্য অর্জনে গিয়েছেন বিরাট কোহলি! সাধুর বেশে উপস্থিত মহেন্দ্র সিং ধোনিও

AD | ২৬ জানুয়ারী ২০২৫ ২১ : ৫২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত এই মেলায় সারা দেশ থেকে কোটি কোটি হিন্দু পূণ্যার্থী অংশ নেবেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে পূণ্য অর্জনের আশায় স্নান সারবেন। এরই মাঝে ছবিতে দেখা যাচ্ছে সাধুর বেশে মহাকুম্ভে হাজির বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি! সেই ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। 

সত্যিই কি ভারতীয় ক্রিকেট দলের তারকারা মহাকুম্ভে গিয়েছেন। আসলে না। এই সব ছবি তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র সাহায্যে। 'দ্য ভারত আর্মি' নামক একটি ইনস্টাগ্রাম পেজে ছবিগুলি শেয়ার করা হয়েছিল। তালিকায় কোহলি এবং ধোনি বাদে রয়েছেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, জসপ্রীম বুমরা, হার্দিক পাণ্ড্য, শ্রেয়স আইয়ার সহ অনেকে।

শেয়ার করার পর থেকে ছবিগুলি এক লক্ষেরও বেশি লাইক পেয়েছে। অনেকেই ছবিগুলি কতটা বাস্তবসম্মত হয়েছে তার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, 'ছবিগুলি সত্যিই কি এআই দিয়ে তৈরি করা।' অন্য একজন লিখেছেন, 'এআই বিপজ্জনক। এর অপব্যবহার করা হচ্ছে।'

২০২৫ সালের মহাকুম্ভ মেলা ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে অনুষ্ঠিত হবে। কুম্ভমেলার প্রথম ১০ দিনে ১০ কোটিরও বেশি পূণ্যার্থী ইতিমধ্যেই সঙ্গমে স্নান করেছেন। ৪৫ দিনের উৎসব শেষে এই সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে যাবে বলে আশা করছে উত্তরপ্রদেশ সরকার। প্রথম অমৃত স্নান অনুষ্ঠিত হয়েছিল ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিন। পরবর্তী গুরুত্বপূর্ণ স্নানের তারিখগুলির মধ্যে রয়েছে ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নান), ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমীর দিন তৃতীয় শাহি স্নান), ১২ ফেব্রুয়ারি (মাঘি পূর্ণিমা) এবং ২৬ ফেব্রুয়ারি (মহা শিবরাত্রি)। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া