সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rohit Sharma is not going to play next match of Mumbai in Ranji Trophy

খেলা | বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা, জানিয়ে দিলেন বোর্ডকে

KM | ২৬ জানুয়ারী ২০২৫ ২১ : ১৯Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মা ও  তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল বড় সিদ্ধান্ত নিলেন। মুম্বইয়ের পরবর্তী রঞ্জি ম্যাচে তাঁরা খেলবেন না। 

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য দুই তারকা ক্রিকেটার নিজেদের সরিয়ে নিয়েছেন। 

৩০ জানুয়ারি মুম্বইয়ের পরবর্তী ম্যাচ মেঘালয়ের সঙ্গে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে তাঁরা জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডের প্রস্তুতির জন্য তাঁরা রঞ্জিতে নামতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি। 

এদিকে রঞ্জিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে নামলেও ব্যর্থ হন রোহিত শর্মা। দুই ইনিংস মিলিয়ে ৩১ রান করেন হিটম্যান। 
জম্মু-কাশ্মীরের কাছে হার মানে মুম্বই। 

এদিকে রোহিত-বিরাটদের রঞ্জি খেলা নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটাররা তোগ দেগেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। 

বেছে বেছে রোহিত শর্মা, বিরাট কোহলিকেই টার্গেট করা হচ্ছে। সামনে সাদা বলের ফরম্যাটে খেলতে নামবেন কোহলি-রোহিত, অথচ তাঁদের লাল বলের ফরম্যাটে খেলতে হচ্ছে।  

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এহেন সিদ্ধান্তে বিস্মিত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছেন, ''এখনকার খেলোয়াড়দের কারও ঘরোয়া ক্রিকেটে নামার মতো সময় নেই। কারণ আন্তর্জাতিক সূচি ঠাসা। দরকার পড়লে তবেই ঘরোয়া টুর্নামেন্টে খেলবে কিন্তু বিরাট ও রোহিতকেই টার্গেট করা হচ্ছে, তাই সবাইকে নামতে বাধ্য করা হয়েছে। অতীতে শচীন তেণ্ডুলকর ছাড়া বাকিরা ঘরোয়া ক্রিকেটে বেশি নামেনি। রোহিত আর বিরাট টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ঘরোয়া টুর্নামেন্ট না খেলেই। এর পরেই রোহিত-বিরাটদের নেমে পড়তে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। ওদের এখন সাদা বলের ফরম্যাটের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সাদা বলে খেলা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার।''


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া