শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রথমবার এই ছবির ঘোষণা হয় ২০২১-এর শীতে। তখন থেকেই চর্চায় রাণা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবি। পরিচালকের নাম সৃজিত মুখোপাধ্যায় বলে কথা। পাশাপাশি রাণা-সৃজিতের জুটির রয়েছে তাক লাগানো ইতিহাস। এই জুটি থেকেই বাংলা ছবি পেয়েছে ‘জাতিস্মর’, ‘চতুষ্কোণ’। সেবারে শোনা গিয়েছিল, বাংলা বিনোদন দুনিয়ার এক ঝাঁক তারকা অভিনয় করছেন সেই ছবিতে । শ্রীচৈতন্যের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়। আছেন পাওলি দাম, প্রিয়াঙ্কা সরকার, ব্রাত্য বসু, তৃণা সাহা প্রমুখ। ছবিতে অবশ্য প্রথমে নামভূমিকায় অভিনয়ের কথা ছিল যিশু সেনগুপ্তর। ২০২৩-এ রানা ‘নটী বিনোদিনী’র সাজে প্রিয়াঙ্কার লুক-ও প্রকাশ্যে এনেছিলেন। তবে নানান কারণে সেই ছবির শুটিং শুরু হয়নি। পিছিয়েছে একাধিকবার। তবে এবার জোরকদমে তোড়জোড় শুরু হল এই ছবির। সমাজমাধ্যমে জানালেন খোদ রাণা। পাশাপাশি করলেন ছবি সম্পর্কিত বড় একটি ঘোষণা। ছবির পরিচালক থাকছেন সৃজিত-ই। নায়ক, পরমব্রত। তবে বদলে যাচ্ছে নায়িকার মুখ। ‘বিনোদিনী’র ভূমিকায় প্রিয়াঙ্কা সরকারকে আর নয়, দেখা যাবে শুভশ্রীকে!
উল্লেখ্য, এর আগে সৃজিতের ‘দশম অবতার’ ছবিতে অভিনয় করার কথা ছিল শুভশ্রীর। নাম ঘোষণা পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে বাদ পড়েন তিনি। সেই নিয়ে নিজের অসন্তোষও প্রকাশ করেছিলেন তিনি। তবে সেসব এখন অতীত। সৃজিতের পরিচালনায় বড়পর্দায় এই ছবিতে দেখা যাবে তাঁকে। অন্যদিকে থাকবেন পরমব্রত-ও। রবিবারের দুপুরে একটি ছবি পোস্ট করেছেন 'জাতিস্মর'-এর প্রযোজক। রাণার করা সেই পোস্টে একদিকে দেখা যাচ্ছে কোনও এক শীতকালীন সন্ধ্যার পার্টিতে হাসিমুখে পরস্পরের হাত ধরে আছেন পরম-সৃজিত। অন্যদিকে, শুভশ্রীর একটি ছবি। পোস্টের ক্যাপশনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রযোজক লিখেছেন,
“সংসার গহনে নির্ভয় নির্ভর
নির্জনসজনে সঙ্গে রহো,
চিরসখা হে, ছেড়ো না মোরে
ছেড়ো না...”
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্যর জীবনের বড় একটা অংশ থাকবে। থাকবে চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যের খুঁটিনাটিও। তবে যদিও পুরোপুরি পিরিয়ড ফিল্ম হবে না এই ছবি। জানা গিয়েছে, নবদ্বীপে বড় অংশের শ্যুট হবে। এ ছাড়াও ছবির শ্যুট হবে কলকাতা, পুরী, ওড়িশায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি