শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Saif Ali Khan steps out of home with Kareena Kapoor with heavy security for first time after knife attack

বিনোদন | রবিবার দুপুরে ‘সেফ-ভ্রমণ’, হাসপাতাল থেকে ফিরে প্রথমবার বাড়ির বাইরে সইফ! কে তাঁকে সঙ্গ দিলেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৪৫Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন সইফ আলি খান। গভীর রাতে নিজের ফ্ল্যাটে দুষ্কৃতির হাতে গুরুতর হয়ে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিন পর। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের দল জানিয়েছিলেন, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলি-অভিনেতাকে।আপাতত বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পাঁচ দিন পর নিজের আবাসনের নীচে বীরদর্পে হাঁটতে দেখা গেল সইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী করিনা কাপুর খান-ও। শুধু দেখা গেল, তাই-ই নয় বরং বোঝা গেল জুটিতে কাছেপিঠে কোথাও ঘুরতে বেরোচ্ছেন তাঁরা।  সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিতে নজর কেড়েছে সইফ-করিনাকে ঘিরে কড়া পুলিশি পাহারাও। এরপর আবাসনের বাইরে অপেক্ষারত নিজেদের গাড়ি করে তাঁরা বেরিয়ে যান। তাঁদের গাড়িকে অনুসরণ করে নিরাপত্তারক্ষীদের গাড়ি। 

 

 

সইফ-করিনা দু'জনকেই এদিন দেখা গেল ক্যাজুয়াল অবতারে। সইফ পড়েছিলেন ছাইরঙা গোল গলা টিশার্ট এবং ডেনিম। সঙ্গে মানানসই রোদচশমা। অন্যদিকে হালকা ধূসর রঙের টিশার্ট ও কালো জগার্স পরে ধরা দিলেন করিনা। নজর এড়ায়নি অভিনেত্রীর মাথার টুপিও। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যাচ্ছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা ছাড়াও সইফের দু'পাশে তাল মিলিয়ে হাঁটছেন উর্দিধারী পুলিশ আধিকারিকেরা। 


গত ১৬ জানুয়ারি গভীর রাতে নিজের বাড়িতেই হামলা হয় নবাব পুত্র সইফ আলি খানের উপর। দুষ্কৃতিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তখনই পরপর তাঁর উপর এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ চালায় সে।শরীরে ছ'টি ক্ষত, তারমধ্যে দু'টি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতী হাসপাতালে ওই রাত থেকেই চিকিৎসারত ছিলেন সইফ।  জানা গিয়েছিল, তাঁর শরীরে ছ’ বার ছুরির কোপ বসিয়েছে দুষ্কৃতিরা। তারমধ্যে দুটি জখম গভীর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও শরীরে গেঁথে ছিল ছুরির অংশ, চিকিৎসকরা অস্ত্রোপচার করে তা বের করেন। শিরদাঁড়ায় ২.৫ ইঞ্চির ছুরি গেঁথে ছিল, আর  সেই কারণে  সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হয়েছিল বলেও জানা যায়। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিকিৎসকরা জানিয়েছেন, ছুরি শরীরে আরও এক মিলিমিটার ঢুকলেই ঘটতে পারত বড় বিপদ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া