শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Father of Saif Ali Khan s attacker Shariful Amin Fakir said CCTV man does not look like his son details inside

বিনোদন | ‘ফাঁসানো হচ্ছে...ও আমার ছেলে নয়’, সইফ কাণ্ডে ধৃতর বাবার বিস্ফোরক দাবি!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সইফ কাণ্ডে প্রধান অভিযুক্তকে হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মুম্বই পুলিশ তার নাগাল পেয়েছিল। ১৬ জানুয়ারি বান্দ্রার অভিজাত সৎগুরু শরণ আবাসনে পাঁচিল টপকে প্রবেশ করেন শরিফুল ইসলাম শেহজাদ ফকির। ৩০ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশি। নাম, মোহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। তদন্তের মুখে অভিযুক্ত শেহজাদ জানিয়েছে সে বাংলাদেশের জেলা এবং জাতীয় স্তরের কুস্তিগির ছিল! বাংলাদেশে থাকাকালীন কম ওজনের ক্যাটিগরিতে কুস্তি লড়ত সে। জেলা ও জাতীয় স্তরে প্রতিদ্বন্দ্বিতাও করেছিল সে। পুলিশের ধারণা, কুস্তির অভিজ্ঞতা থাকার কারণেই সইফকে সহজে কাবু করতে পেরেছিল অভিযুক্ত। পুলিশের সূত্রে জানা গিয়েছে মূলত ডাকাতির উদ্দেশ্যে নিয়েই সইফের ফ্ল্যাটে ঢুকেছিল সে। এক কোটি টাকারও দাবি করে বলি-তারকার কাছে। না পেতেই এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে অভিনেতাকে। সাইফকে গুরুতর জখম করেই সে পালিয়ে যায়। 

 

যদিও শরিফুলের বাবা মোহম্মদ রুহুল এ কথা স্বীকার করতে নারাজ। ধৃতের বাবার দাবি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি ও গ্রেফতার হওয়ার শরিফুল এক মানুষ নন! সম্প্রতি এক সাক্ষাৎকারে শরিফুলের বাবা মহম্মদ রহুল আমিন দাবি করেন, ‘‘সিসিটিভি ক্যামেরায় যাকে দেখা গিয়েছে সে আমার ছেলে নয়। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।’’ শরিফুলের বাবার কথায়, ‘‘আমার ছেলে গত ৩০ বছরে কখনও চুল বড় করেনি। সিসিটিভিতে যাকে দেখা গিয়েছে তাঁর সঙ্গে আমার ছেলের চেহারার মিল নেই। আমার বিশ্বাস আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে।” আরও বলেন, “ও বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছে একটাই কারণে, বাংলাদেশের টালমাটাল অবস্থার জন্য। আমার ছেলের মুক্তির জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনের সাহায্য চাইব।”


প্রসঙ্গত, মুম্বইয়ের থানে অঞ্চলের কাসারবাদালি থেকে শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। সইফের বান্দ্রার বাড়ি থেকে ওই জায়গাটির দূরত্ব প্রায় ৩৫ কিমি। এক শ্রমিক ঠিকাদারের মারফৎ খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে ধরতে। থানের একটি জঙ্গুলে অঞ্চলে শ্রমিকদের বসতিতে হানা দেয়। পুলিশ এসেছে শুনেই ওই জঙ্গুলে এলাকার ঝোপঝাড়ের মধ্যে গা ঢাকা দেয় অভিযুক্ত। প্রায় ৭ঘন্টা লুকোচুরির পর পুলিশের নাগালে আসে সে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া