সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৬Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বেছে জোফ্রা আর্চারকেই কেন আক্রমণ করেছিলেন দ্বিতীয় টি-টোয়েন্টির নায়ক তিলক ভার্মা?
ভারতকে ম্যাচ জিতিয়ে খুল্লমখুল্লা জানালেন ২২ বছরেই তারকা বনে যাওয়া ক্রিকেটার।
জোফ্রা আর্চার ইংল্যান্ডের তারকা বোলার। অন্যতম সেরাও। তাঁকেই আক্রমণ করেন তিলক। আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল তা। তিলক ভার্মা বলছেন, ''আমি ইংল্যান্ডের সেরা বোলারকে আক্রমণ করার রাস্তা নিই। সেরা বোলারকে কেউ যদি আক্রমণ করে, তাহলে অন্য বোলাররাও চাপে পড়ে যাবে। অন্য প্রান্ত থেকে উিকে পড়ার সময়ে আমি ইংল্যান্ডের সেরা বোলারকে আক্রমণ করার রাস্তা নিই।''
৫৫ বলে ৭২ রানে অপরাজিত থেকে যান তিলক ভার্মা। চার ওভারে ৬০ রান দেন জোফ্রা আর্চার। তাঁকে চারটি ছক্কা হাঁকান তিলক। আর্চারকে অবলীলায় তিলক মারছেন দেখে ইংল্যান্ডের বাকি বোলাররাও চাপে পড়ে যান। সেটাই চেয়েছিলেন তিলক। তাঁর পরিকল্পনা সফল হয়।
তিলক বলেন, ''আমি যদি ওদের সেরা বোলারকে অবলীলায় খেলতে পারি, তাহলে আমাদের বাকি ব্যাটারদের উপর থেকেও চাপ কমে যাবে। সেই কারণেই জোফ্রা আর্চারের বিরুদ্ধে সুযোগ নিই। ওর বিরুদ্ধে যে শটগুলো মেরেছি, সেগুলো সবই নেটে অনুশীলন করেছি। মানসিক দিক থেকে আমি তৈরিই ছিলাম। আমার পরিকল্পনা খেটে যায়।''
একটা সময়ে পরপর উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছিল। কিন্তু সেই সময়ে তিলক ভার্মা স্থির করেছিলেন তিনি শেষ পর্যন্ত টিকে থেকে ম্যাচ বের করে আনবেন। তিলক বলছেন, ''আমি মনে মনে বলছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। ম্যাচ শেষ করে যেতে হবে। গত ম্যাচের পরে গৌতম গম্ভীর স্যরের সঙ্গে আমার কথা হচ্ছিল। দলের প্রয়োজনে আমি ৬, ৭ বা ১০-এর বেশি স্ট্রাইক রেট নিয়েও খেলতে পারি। গৌতম স্যরও ড্রিঙ্কস ব্রেকের সময়ে বলেছিলেন, সবাইকে দেখিয়ে দাও তুমি সব ধরনের ইনিংস খেলতে পারো।''
তিলক খুশি তিনি টিকে থেকে ভারতকে জয় এনে দিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি