শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৩Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'রক্তবীজ ২'। এই পুজোতেই। রবিবাসরীয় সকালেই বড় ঘোষণা এল উইন্ডোজ প্রোডাকশনের তরফে। সমাজমাধ্যমে মুক্তি পেল রক্তবীজ ২ -এর ১০ সেকেন্ডের ছোট্ট টিজার পোস্টার। দেখা যাচ্ছে, রুক্ষ জমির উপর এক ফোঁটা রক্ত পড়ে তা ছড়িয়ে গেল নিমেষে। সেই ছড়িয়ে যাওয়া রক্ত আকার থেকে ফুটে উঠল ছবির নাম। এরপর টাইপরাইটারে টাইপ করার শব্দ শোনার সঙ্গে সঙ্গে ছবির নামের ঠিক নীচে একটি একটি করে অক্ষর স্পষ্ট হতে শুরু করল, যা আদতে পরিচালক জুটির নাম। এই ছবিতে যে এবারও মুখ্য জুটি হিসাবে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়- মিমি চক্রবর্তীকে সে বার্তাও স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হল এই মোশন পোস্টারেই। খবর, রক্তবীজ-এর সিক্যুয়েলে রয়েছেন সোহম চক্রবর্তীও। তবে কোন সত্য ঘটনা অনলম্বনে তৈরি হচ্ছে শিবু-নন্দিতার এই ছবি, তা এখনও অজানা।
মুক্তি পাওয়ার পরপরই একের পর এক ইতিহাস গড়েছিল ‘রক্তবীজ’। ২০২৩ সালে এই ছবির মাধ্যমেই প্রথম পুজোমুক্তি তায় প্রথম থ্রিলার ছিল নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের। বহু সপ্তাহ জুড়েই হাউজফুল বোর্ড দেখেছিল এই ছবি। লোকমুখে প্রচার এতটাই ছিল যে রক্তবীজ ঘিরে উন্মাদনা, আগ্রহ এবং দেখার উৎসাহ উত্তরোত্তর বেড়ে তাকে নিয়ে ফেলেছিল সুদূর ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায়। ছবিতেমুখ্য চরিত্রে দেখা গিয়েছিল আবীর চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। যামিনী চরিত্রে দেবলীনা কুমার, নিশির চরিত্রে সত্যম ভট্টাচার্য, সাংবাদিক ভাস্কর হিসাবে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য। এঁদের কি এবারও দেখা যাবে রক্তবীজ এর সিক্যুয়েলে?
প্রসঙ্গত, ২০১৪ সালের এক বিস্ফোরণ-কাণ্ডকে ঘিরে তৈরি এ ছবির গল্প। তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সে বছর পুজোয় বর্ধমানে নিজের আদি বাড়িতে ছিলেন কয়েকটি দিন। ওই সময়েই রাষ্ট্রপতির বাড়ির অনতিদূরে ঘটে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এখানে রাষ্ট্রপতির নাম অনিমেষ চট্টোপাধ্যায়। তাঁর বাড়ি ও দিদির বাড়ির চারপাশ ঘিরে তৈরি এই ছবির গল্প ছিল বেশ টানটান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি