শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শহরের রাস্তা জুড়ে ছড়িয়ে 'অমর সঙ্গী'র ছেঁড়া পোস্টার, প্রতিযোগিতা না শত্রুতা! কেন এমন হল? কী বলছেন বিক্রম? 

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৯Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: সোহিনী সরকারের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আসছেন বিক্রম চট্টোপাধ্যায়। ছবির নাম 'অমর সঙ্গী'। গল্পে দেখা যাবে অদ্ভুতুড়ে অমর প্রেম! ছবির ট্রেলারও ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটপাড়ায়। কিন্তু ছবি মুক্তির আগে হঠাৎ বিপাকে পড়লেন বিক্রম-সোহিনী। 

 

ছিঁড়ে ফেলা হল 'অমর সঙ্গী'র পোস্টার। শহরের রাস্তার মোড়ে মোড়ে ছিঁড়ে পড়ে থাকা পোস্টারের ছবি সমাজমাধ্যমে ভাগ করলেন বিক্রম। শুধু তাই নয়, ক্ষোভ উগড়ে লিখলেন, "আগামী ৩১ জানুয়ারি সিনেমাহলে মুক্তি পাচ্ছে 'অমরসঙ্গী'। আমাদের অনেকটা রক্ত, ঘাম মিশে আছে এই সিনেমার নির্মানের সঙ্গে, হয়তো বেশ কিছুটা স্বপ্নও। সিনেমার প্রচারের জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে সিনেমার প্রযোজক কয়েক হাজার পোস্টার ছাপিয়েছেন, কলকাতা শহরের নানা জায়গায় সেগুলো লাগানোও হয়েছে। অথচ তার বেশ কিছু জায়গায় এই দৃশ্য।"

 

তিনি আরও লেখেন, "অদ্ভুতভাবে শুধু আমাদেরই পোস্টারগুলো নির্মমভাবে ছিঁড়ে রাস্তায় ফেলা হয়েছে, পোস্টার ফেলার ১ দিনের মধ্যে। আমাদের প্রযোজকের পক্ষে সম্ভব না আবার নতুন করে পোস্টার ছাপিয়ে গোটা শহর জুড়ে লাগানো। তাই আপনারা রাস্তায় সিনেমার পোস্টার দেখতে পাবেন কিনা জানি না, কিন্তু 'অমরসঙ্গী' দেখতে পাবেন সিনেমা হলে।"

 

এই পোস্টার ছিঁড়ে ফেলা কি নিতান্তই অজ্ঞাত ঘটনা? নাকি এর পিছনে রয়েছে কোনও শত্রুতা? কী মনে হচ্ছে বিক্রমের? আজকাল ডট ইন-কে অভিনেতা বলেন, "প্রতিযোগিতা বা শত্রুতা কোনওটার মধ্যেই যেতে চাই না। তাই আমার সঙ্গে এরকম কে করবে জানি না। গোটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভাল কাজ করতে চাই সবাই। আমিও চেয়েছি, তাই চেষ্টা করে চলেছি প্রাণপণে। কিন্তু তার মাঝে এইরকম ঘটনা সত্যিই খারাপ লাগে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া